STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Tragedy Others

এখন সময় শেষ

এখন সময় শেষ

1 min
174

অজানা সুখ তুমি কোথায় আছো?

হারিয়ে সেই যে গেলে আর ফিরলেনা।

শেষ কবে দেখেছিলাম আমার মনে নেই।

বল তো তুমি দেখতে কেমন গো?

আমার খুব ইচ্ছে করে তোমাকে ছুঁতে।

আমার জগৎ তোমার রঙে রাঙাতে,

আমি তো সর্বদা তোমাকেই পেতে চেয়েছিলাম।

আমি তখন জানতাম না তুমি কি!

ওরা তোমার নাম বলে আমাকে ঠকাল,

দুই হাত ভরে দুঃখ দিয়ে দিলো।

সেদিন বুকে অসহ্য যন্ত্রনা অনুভব করছিলাম,

তোমায় ভেবে ভালবেসে দুঃখকে বুকে জড়ালাম।

তখন দুঃখেরা ছিলো নিঃশব্দ,

কিন্তু মানাতে পারিনি তাদের সাথে,

তবুও তোমায় ভেবে সমঝোতা করলাম দুঃখের সাথে।

আজ প্রতি পদে জড়ানো কষ্ট আমার,

বুকে চাপা কষ্ট আর দীর্ঘশ্বাসে কঠিন অসুখ হয়েছে।

এখন আমি পরপারের পথিক,

যে পথে হাঁটছি সে পথ থেকে আর ফিরে আসা সম্ভব নয় !

যেতে যেতে মনের গভীরে কোথায় যেন তোমাকে দেখতে ইচ্ছে হয়।

তোমায় পাওয়ার আশা সবসময় ছিল,

কিন্তু দুঃখগুলো বড় বেশী আপন হয়ে গেছে।

ওরা মিশে গেছে আমার শরীরে, রক্ত, শিরা, উপশিরায়।

ওরা ভেসে বেড়ায় আমার গা ঘেষে।

এখন আমার আর ইচ্ছে করেনা ওদের ছেড়ে থাকতে,

জানি, “ডাকযোগে” আমার একটি চিঠি এসেছে,

তাতে বড়বড় অক্ষরে লেখা-

“এখন সময় শেষ”।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy