STORYMIRROR

Riya Roy

Abstract Fantasy

3  

Riya Roy

Abstract Fantasy

এই সময়

এই সময়

1 min
233

বদলে যাক তারিখ সঙ্গে বছরও,

তুমি যেমন ছিলে তেমনই থেকো।

অনেকটা নিখুঁত নয়,

কিছু ভুল, ভালো; একটু অগোছালো,

জীবন গল্পে চোখে চোখ হেই সামালো।

শুকনো পাতা স্মৃতির পিছুটানে,

অতীতের ধুলো বয়ে আনে।

শূন্যতা ঢুকে যায় সময়ের ফাঁকে ফাঁকে ,

পৃষ্ঠায় পৃষ্ঠায় বিষন্নতা ঢাকে।

তবু ইচ্ছে ডানায় মন উজাড় করে দিও,

তুমি নিজের যত্ন নিও।

যতই থাকুক শহরের অলিগলি

ফুটপাত জুড়ে যন্ত্রণার বিষ,

ওঠা নামা সিঁড়ি জটিলতা অহর্নিশ।

হোক না যতই  মুহূর্তগুলো অস্থির

আর কুহকে ঢেকে,

এই দীর্ঘ পথ চলো হাঁটি আবার স্বপ্নের অভিমুখে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract