STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Drama Classics Others

3  

আরিয়ানা ইচ্ছা

Drama Classics Others

ছাদ ও সেই মেয়েটি

ছাদ ও সেই মেয়েটি

1 min
316

কবির লেখায় হয়েছো কি কেউ


গল্পের নায়িকা,


লজ্জা রাঙা হয়ে কখনো তোমার


নায়কের সাথে দেখা।


ঘটেছে কি কখনো জীবনে


প্রেম কাহিনী কোনো,


কোনো গল্পের নায়িকা হয়ে


ওঠোনি কি এখনো!


কবি কি বলেনি তোমায় নিয়ে


কখনো কোনো বুলি,


খুলে কি দেয়নি তোমায় পড়তে


গল্পের কোনো ঝুলি!


লিখেনি কি কখনো কোনো কবিতা


মূল বিষয়ে তুমি,


দাঁড়িয়ে থাকবে কোনো ছায়ায় আর


চারিদিকে শূন্য মরুভূমি!


বলেনি কি কবি হতে পারো তুমিও


কোনো কাহিনী,


লিখবে কবি কখনো গল্প রাজার গল্প


তোমাকে বানাবে রানী।


গল্পের নাম হবে কখনো


ছাদ ও সেই মেয়েটি,


বৃষ্টি ছোবে পরম আবেশে


মেলে দিয়ে হাত দুটি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama