STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

চাওয়ার কিছু নেই

চাওয়ার কিছু নেই

1 min
217

বুঝলে প্রিয়া ? – তুমি আমার চোখের তারা,

একা একা বাঁচি কিভাবে ? – ওগো তোমায় ছাড়া?

যদি তুমি একদিন হারিয়ে যাও ওই মেঘেদের দলে,

সেদিন মরবো আমি ভীষণ জেদে, হারানোর ফলে।

খুঁজে তখন আর পাবে না , কোথাও আমায় তুমি!

শূণ্য হয়ে যাবে এই জীবন, শূণ্য হবে এই ভূমি।

তাই বলি তোমায় , যেওনা কোথাও, আমার কাছেই থেকো,

আমার পাশেই থেকে তুমি আমারই ছবি এঁকো।

সেই ছবি তে ঠোঁট রাঙিয়ে দিও আমার লাল রঙে,

আমায় এঁকো তুমি, তোমার কল্পনারই ঢঙে।

হাসি মাখা মুখে তোমার সামনে বসে রব,

তোমার ছবির মডেল কে আর?- সে আমি ই তো হব।

রোজ বিকেলে পার্কে দু’জন জমাবো প্রেমের আলাপ,

আমি বকবো, তুমি শুনবে, আমার অব্যক্ত সব প্রলাপ।

মুচকি হেসে কান মুলে দিও না হয় তখন,

আমার আমি পূর্ণ থাকি, পাশে থাকো যখন।

রাত না হতেই তোমার কথা বড্ড মনে পড়ে,

চোখের কোণে নোনা জল অঝোর ধারায় ঝরে।

সকাল হতেই এক ছুটে যাই তোমার হৃদয় পানে,

“ভালোবাসি” বলো তখন আমায় কানে কানে।

সেই মধুর শব্দে আমি প্রাণ খুঁজে যে পাই,

এইটা পেলেই ধন্য আমি, আর চাওয়ার কিছুই নাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance