,,,,, বৃষ্টি,,,,,
,,,,, বৃষ্টি,,,,,
রাস্তায় দাঁড়িয়ে আছি, থামছে না বৃষ্টি।
সময় কিছুতেই কাটছে না, কখন যে থামবে এই বৃষ্টি।
মোবাইলে চার্জ নেই, নেই কোনো আশেপাশে চায়ের দোকান।
একা একা দাঁড়িয়ে আছে, ছটফট করছে আমার প্রাণ।।
গল্প করার বুন্ধ নেই, কাকে শুনাবো মনের কথা। বৃষ্টিটাও থামছে না, পড়তেছে অযথা।।
যে এখন ঘরে আছে, সেই হল বড়ো সুখী।
আমি আর কি বলব, আমার ভিতরে এখন জ্বালামুখী।।
ভিজে ভিজে বাড়ি যাব, তেমনটাই মন করে।
হাতে যে মোবাইল আছে, তাই নিজেকে রেখিছি শক্ত করে ধরে।।
অপেক্ষায় আছি, কখন যে থামবে এই বৃষ্টি।
বাড়ি গিয়ে আরাম করবো, খাব ভাত এক মুঠি।।
