বর্ষবরণ উৎসব
বর্ষবরণ উৎসব
উৎসবের রাতে কোথাও কি আনন্দের তাল কাটলো
দৈত্যাকার ডিজের শব্দদূষণ ।
আবেগে চুরমার হৃদয়ের উন্মত্ত রক্তস্রোত
শুকিয়ে কাঠের মত কঠিন।
কান্নার বেসুরো সুর উৎসবের মাঝে ভয়ার্ত থাকে
দৈত্যাকার শব্দদূষণকারীরা সর্বত্র নজর রাখে ,
যেন তাদের আনন্দ উৎসবের জৌলুস না কমে।
আরে, মানুষ তো মরবেই,কারণ মানুষ তো মরণশীল জীব।
তা বলে কি উৎসব বন্ধ করা যায়? যা ঘটবে সেটা যার যার নসীব।
উৎসবের উল্টোদিকে অন্ধকারে ঢাকা পরে থাকে
নিরন্ন জনতার স্রোত,প্ৰেমহীন এক কঠোর সত্য ;
যা উৎসবকে ম্লান করে ,কলোচ্ছ্বাসকে স্তব্ধ করে বিষণ্নতায়।
তবুও সত্যের রূপ দেখি যুদ্ধ জয়ের তেজস্বিতায়।
কেউ তা মনে রাখি না,স্বার্থপরতার মনন জগতে।
ভুলে যাই জনতার স্বাধীনতা ও বীরত্বের কাহিনী।
সরলতা মনে না রেখে অভ্যাসবশতঃ অন্যায় কপটতাকে মেনে নিই ,------------পরম সহিষ্ণুতায়।
