STORYMIRROR

অভিজিৎ কুমার

Abstract Romance

2  

অভিজিৎ কুমার

Abstract Romance

বিধবা আকাশ

বিধবা আকাশ

1 min
357

বিধবা আকাশ।

ভারি হয়ে উঠছে সময়।

মেঘের অট্টালিকা।

সূর্য নেই।


দুপুরবেলা পান্তা ভাতের সাথে খেয়ে ফেলেছি আমার ছায়া।

তবুও খিদে মেটেনি এখনও।

বৃষ্টি আসছে।

আমি ছাদের উপর দাঁড়িয়ে বানাচ্ছি মেঘ।


ভাঙা বাঁশের উপর এক পায়ে দাঁড়িয়ে সন্ধ্যা।

কাঠবাদামের ভেতর থেকে বেরিয়ে আসছে নম্র বিড়াল।

বাচ্চা কাঁদছে।

আর আমি গ্লাসের ভেতর ভরে দিচ্ছি আমার জীবন।


ঝড়ে উড়ে যাচ্ছে আলো।

পাতার নীচ থেকে বেরিয়ে আসছে অন্ধকার।

পিঁপড়ের পায়ে মাটির নূপুর।

আমি বিদ্যুতের আলোয় নিজের মুখ ধুয়ে ঘুমিয়ে পড়বো বলে, জানলা খুলে বসে আছি


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from অভিজিৎ কুমার

Similar bengali poem from Abstract