STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

ভালোবাসলে একটু কেয়ার করতে হয়

ভালোবাসলে একটু কেয়ার করতে হয়

1 min
10

আমার পৃথিবীতে শুধুই দু'জন আছে, 

যারা আমাকে জীবনটা বাঁচতে দেখে,

তাঁদের একজন আমি যাকে ভালবাসি,

আর অন্যজন যে আমার প্রেমে পড়ে।

সেই একজন লুকিয়ে থাকে আমার রাতের স্বপ্নে ,

অন্যজন আমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে থাকে,

কিন্তু আমি তাকে তার প্রেমের প্রতিদান ছাড়া,

হৃদয়ের দরজা খুলব না কারণ প্রেম নয় যত্নহারা।

অপর জন আমার সংসার জীবনের অভ্যাস !

অন্যজন আমার ভালোবাসার শক্তি বারো মাস,

তার প্রেম আমার রক্তের গানে উত্তপ্ত থাকে,

যেখানে ভালবাসা বিশুদ্ধ, সীমাহীন।

অন্যটি যে শুধুই অভ্যাসের হাহাকারের দিন,

যেখানে আমাদের ডুবে যায় সমস্ত স্বপ্ন রংহীন।

এই দুজনের মধ্যে আমি দাঁড়িয়ে আছি ,

প্রেমে, প্রিয়তে, এবং মুক্ত

এবং প্রতিটি বছরে বার বার এটি ঘটে

কারণ ভালোবাসলে তার যত্ন নিতে হয় বটে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract