STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

ভালোবাসি তোমাকে আমি

ভালোবাসি তোমাকে আমি

1 min
787

একটা সম্পূর্ণ পৃথিবী চাই আমার, দেবে ?

সেখানে শুধু থাকবে তুমি, আমার মানসী 

থাকবে না তোমার মনে আমার ছাড়া

আর কারো প্রতিচ্ছবি ।

একটা খোলা আকাশ চাই, পারবে দিতে তুমি ?

সেখানে উড়বে শুধু তোমার - আমার স্বপ্ন ঘুড়ি ।

সেই বাতাস চাই, দাও আমায় সেই বাতাস 

যে শুধু বয়ে বেড়াবে একটি ধ্বনি

“ভালোবাসি তোমাকে আমি”

না থাকবে না তার কোন প্রতিধ্বনি

সব কিছুই হবে, যদি একবার বল আমার

ভালোবাসায় জীবন সাজাবে তোমার 

অন্তরের গভীর থেকে বলবে কি তুমি ?

আমার ভালোবাসায় জড়াতে রাজি তুমি !


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance