STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

ভালোবাসার  প্রতীক্ষা

ভালোবাসার  প্রতীক্ষা

1 min
213

দেহমন ছুঁয়ে বারান্দায় এসে বসি যেই, 

কিছু প্রতীক্ষা হাত বাড়ায়;

কিন্তু ওই মুহূর্তগুলোকে ছুঁতে পারে না,

শব দেহ ছিন্নভিন্ন,কালবৈশাখী আসছে দেখি।

শবাধার বন্দী ভালোবাসা হাতড়ে চলে,

একটু ফাঁক, একটু রসালো চুম্বন চাই;

শুধু কাঁটা ফুঁটেছে....দেখো ঠোঁট ফেটে রক্ত গোলাপ হয়, 

কি সুন্দর দেখতে বলো অবজ্ঞা !

কোকিলের ডাক কানে আসে না আর, 

শুধু দমবন্ধ করা আর – নিঃশব্দ সুর ।

যখনই হাত দিয়ে ছুঁতে গেছি,

অ্যাম্বুলেন্সর সাইরেন বেজে ওঠে!

থাক ঐ বিষাক্ত হাওয়ায় আর শ্বাস নেবো না,

ভালোবাসায় কল্পনার খাতা ভরে চলেছি কেবল।

সকালের শিশিরে ভেজা ঘাসের শেষ উষ্ণতা পায়ে মেখে বাঁচবো,

সময় তো এখন অন্য পথে, 

একদিন আমার পথে আসুক, দুজনে জড়িয়ে নেবো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance