STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

আমার চাহিদা

আমার চাহিদা

1 min
212

তুমি কি আমার জন্য বিশাল নীল আকাশ হবে 

উড়তে ইচ্ছে হলে আমি তোমার বুকেই উড়বো,

আমি চাই তুমি আমার জন্য প্রখর রোদ হও

পুড়তে চাইলে আমি তোমার তাপেই পুড়বো,

আমি চাই তুমি আমার জন্য স্রোতস্বীনি নদী হও

তৃষ্ণার্ত হলে আমি তোমার মাঝেই ডুববো,

আমি চাই তুমি আমার জন্য উদ্যমী জীবন হও

লড়াইয়ের জন্য আমি তোমার প্রেরণা চাইবো,

আমি চাই তুমি আমার জন্য শ্বাসবায়ু হও,

গ্রহণ - বর্জনের ছন্দে আমি তোমাকেই খুঁজব।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance