STORYMIRROR

Md Sakib

Inspirational Others

3  

Md Sakib

Inspirational Others

সম্পর্কে সত্যতা

সম্পর্কে সত্যতা

1 min
163

যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত তারসাথে যুদ্ধ করতে হয়, তার হাতে পায়ে ধরতে হয় সে সম্পর্কের সুতাটা ছিঁড়ে ফেলে দেয়াই উচিত। আজ নয় হয় কাল সম্পর্কের সুতাটায় টান পরে ছিঁড়বেই। 


আপনি তাকে ম্যাসেজের পর ম্যাসেজ দিয়ে যাবেন, তাকে কলের পর কল করবেন। আর সে আপনার ম্যাসেজ আর কল গুলো ইগনোর করতে থাকবে তাও আপনি বেহায়ার মতো তাকে কল আর মেসেজ দিয়েই যাবেন। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন তবে আপনার মতো বোকা মানুষ আর নাই। 


সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে অন্য কারো ইনবক্সে পড়ে আছে আর আপনি তার সাথে একটু কথা বলার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন, তার কাছ থেকে একটু সময়ের জন্য তাকে আকুতি মিনতি করছেন। 


যে আপনাকে ভালোবাসে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনার জন্য ঠিকেই সময় বের করে নিবে। দিনে একবার হলেও সে আপনাকে ফোন দিয়ে আপনার খবর নিবে। এই জিনিসগুলো কখনও কাউকে শেখানো লাগে না, এগুলো মন থেকেই হয়। 


সে আপনাকে যতোটুকু ইগনোর করে তাকেও আপনি ততোটুকু ইগনোর করুন তার থেকে দুরত্ব বাড়িয়ে দিন। যে আপনাকে ইগনোর করছে তার জন্য মন খারাপ না করে একটু চোখ খুলে আশে পাশে ভালো করে দেখেন আপনাকে ভালোবাসার মানুষের অভাব নাই। 


যে অবহেলা করে তার কাছে হয়তো আপনার কোন মুল্য নাই কিন্তু এমনও কেউ আছে যার কাছে আপনি তার সবটুকু, প্রচুর দামি আপনি তার জন্য


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Inspirational