খোঁজ-১
খোঁজ-১
আজ চতুর্থী,আসন্ন দুর্গোৎসবের আনন্দে বাঙালির মন পরিপূর্ণ।এলাকার সব বাড়িতেই একটা শান্তির পরিবেশ। কোন পানি ঝগড়া- ঝামেলা কিছুই নেই। রয়েছে শুধু আনন্দ এবং শান্তি। কিন্তু এই আনন্দ এবং শান্তি যেন শোভার পরিবারের জন্য নয়। মধ্যবিত্ত পরিবার হলেও শোভার পরিবার খুব শান্তিপূর্ণভাবে এলাকাটিতে বসবাস করে। খুব বড় পরিবার থাকলেও তাদের মধ্যে কোনরকম বিবাদ বা ঝামেলা নেই। একটু বিশেষ কাজের জন্য শোভা আজকের দিনেও কলেজে গেছে।যখন সূর্যাস্ত হয়ে এসেছে প্রায় বিকেল সাড়ে পাঁচটা। এতক্ষণে শোভার কলেজ শেষ হয়ে শোভা বাড়িতে চলে আসে। আজ তার পিসতুতো দাদা, অনির্বাণ দাস তাকে কলেজ থেকে নিতে গেছে। সে ঘণ্টাখানেক ধরে কলেজের সামনে অপেক্ষা করে রয়েছে কিন্তু তার বোন আর আসেনা। বারংবার অনির্বাণ স্যার-ম্যাডামদের জিজ্ঞাসা করছেন যে ক্লাস শেষ হয়েছে কিনা। সকলেই 'yes' উত্তর দিয়ে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন। আর শোভাও এমন মেয়ে নয় যে সে বাড়িতে কিছু না জানিয়ে অন্যত্রে চলে যায়। ঘন্টাখানেক বিষয়টিকে সামান্যভাবে নিয়েছিল অনির্বাণ। তবে যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সে চলে গেল স্টাফ রুমে। সেখানে গিয়েও শোভা র নাম জিজ্ঞাসা করে যে
সে কলেজ থেকে গেছে কিনা। সকলের উত্তর একটাই
---"কলেজ ছুটি হতেই শোভা কলেজ থেকে চলে গেছে।"
মাসখানেক আগেই অনির্বাণ কলকাতা পুলিশে এস. আই. পদে নিযুক্ত হয়েছে। বয়সের দিক থেকে ধরলে অনির্বাণ মাত্র 25 বছরের ছেলে। কিন্তু কোনরকম তদন্তের দিক দিয়ে কিংবা বিচার বিশ্লেষণের দিক থেকে সে সর্বাধিক-
স্তরাধীকারি। অনেকবার সে তোমাকে কলে আনার চেষ্টা করল, কিন্ত যখন শোভা কল তুললো না,স্বাভাবিকভাবেই অনির্বাণের মাথায় বর্তমানে সর্বপ্রথমে আসলো শোভার কারেন্ট লোকেশন ট্র্যাক করবে। অনির্বাণ দাস,কলকাতার এস. আই. , এখানে পুলিশ বা সাধারণ ব্যক্তি হিসেবেও তার কথার দাম রয়েছে। লোকাল থানায় গিয়ে সে সোফার মোবাইল ট্র্যাক করার চেষ্টা করল। কিন্তু কোন ফল সে পেল না। শেষ অবধি কিছু না বুঝতে পেরে বাড়িতে খবরটি জানালো। শোভার বাবা একজন সাধারণ পোস্টমাস্টার, বিশ্বজিৎ দাস। শোভার মা একজন সুনামধন্য সমাজসেবী,
শক্তিরানী দাস। সামান্য হলেও সবার মায়ের সমাজে দাম রয়েছে। বিশিষ্ট সমাজসেবী কন্যা সন্তান নিখোঁজ শুনে পাড়া-প্রতিবেশীরাও ছুটে এলো। রুক্মিণী যতই বিশিষ্ট সমাজসেবী হোন না কেন, তিনি সর্বপ্রথমে একটি কন্যার মা, সন্তান নিখোজ শুনে মায়ের বুকটা কেঁপে ওঠে। পাড়া-প্রতিবেশীরা কাজের কাজ তো কিছু করতে পারেনি,
এখানে এসে শোভা র মাকে শান্তনাটুকু দিচ্ছেন।
---"ও দিদি তুমি কেঁদো না গো.... শোভা তো ভালো মেয়ে। দেখবা ও নিশ্চয়ই ফিরে আসবে।"
আর যাই হোক মায়ের মন, সন্তানকে চাক্ষুষ না দেখা অব্দি কিংবা সে কেমন আছে ,কী করছে, কোথায় আছে, কেন গেছে ?এসব না জানা অবধি রুক্মিণী কান্না থামেনা। অনির্বাণ পরিস্থিতি না সামলাতে পেরে সন্ধ্যা সাতটা নাগাদ লোকাল থানায় চলে গেল। সরাসরি থানার বড় বাবুর কাছে ডায়েরি করল।থানার বড়বাবু, ইন্সপেক্টর নেপাল চন্দ্র সাহা। অনির্বাণ ডায়েরি করাচ্ছে ঠিকই কিন্তু কেউ একটি মিশিং-রিপোর্টকরাচ্ছে সেখানে বড়বাবুর কেমন প্রশ্ন করা উচিত সেটা জেনে থাকাটাই তো স্বাভাবিক, নেপাল বাবুর মুখে কোন রকম প্রশ্ন করার ছাপ নেই। বিষয়টি অনির্বাণকে রাগিয়ে তুলল। নেপাল চন্দ্র কেবিনে বসে যে সিগারেটটি টানছিলেন, অনির্বাণ সিগারেটটি তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে নিভিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। আর যাই হোক থানার বড়বাবু, কেউ তারই থানায় এসে তার মুখ থেকে সিগারেট চিনিয়ে একটি অপমানজনক ব্যবহার করে তার সিগারেটটি জানালা দিয়ে বাইরে ফেলে দিল। বিষয়টি কেমন যেন বড় বাবুকে একটু ছ্যাকা দিল। বড়বাবু রেগে জিজ্ঞাসা করলেন,
---"আপনি কি জানেন যে আমি এই থানার বড়বাবু?" লোকাল থানার শত শত কনস্টেবল পুলিশরা আমার কথায় উঠে বসে। আমার ক্ষমতা কতটা তার আন্দাজে হয়তো আপনার আছে সুতরাং একজন সাধারণ এলাকাধীন হয়ে আপনার হতো এই কাজটি করা ভালো হয়নি। আপনি ডায়েরি নিয়ে চলে যান। আমরা শোভা নামক মেয়েটিকে খুঁজতে কোন সাহায্য করতে পারবো না!"
অনির্বাণ কে নেপাল চন্দ্রের কেবিন পর্যন্ত যে সমস্ত কনস্টেবল টা নিয়ে এসেছিলেন তারা খুব ভালোমতোই জানতেন যে অনির্বাণ দাস কলকাতার বর্তমানের এস.আই.। আর অনির্বাণের ক্ষমতা নেপাল চন্দ্রের থেকে বহু গুনে বেশি। থানায় গেছে থানার অবস্থা দেখে এবং কর্মকর্তাদের ভাবচক্কর চলন ধরন এবং কাজের প্রতি যে অলসতা এগুলি লক্ষ্য করে ভাল মতন কনস্টেবলদের কথা শুনিয়েছেন। কনস্টেবলরা প্রথমে নিজেদের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিল কিন্তু অনির্বানে যে এস. আই. আইডেন্টিটি কার্ড, সেটা যখন অনির্বাণ তাদের মুখের সামনে ধরে তখন তুই এবং তুমি মুহূর্তে স্যারে পরিবর্তন হয়ে গেছে। নেপাল চন্দ্রের কেবিনে থাকা কনস্টেবল নেপাল চন্দ্র স্যারকে কিছু ইশারা করার চেষ্টা করছিল। কিন্তু নেপাল চন্দ্র মনের আনন্দে অনির্বাণকে জা না তাই শুনিয়ে যাচ্ছিল। যখন অসম্মানের পরিমাণ অধিক হয়ে উঠলো কনস্টেবল টি বলে উঠলেন,
---"স্যার,অনির্বাণবাবু কিন্তু বর্তমানে কলকাতার এস.আই.।"
কথা শুনে নেপাল চন্দ্রবাবু নির্বাক হয়ে গেছেন। মুহূর্তের মধ্যেই এই আপনি শব্দটি স্যার-এ পরিবর্তন হয়ে গেল।
নেপাল চন্দ্র সাহা যেন কিছুক্ষণের জন্য কোমায় চলে গেল।
মনে মনে নেপাল চন্দ্রবাবু ভাবছিলেন এই আমি কি করে ফেললাম! অসম্মানে নেপাল চন্দ্রের মাথা নত হয়ে গেল।
উচ্চ পদস্থকে কতটা সম্মান দেওয়া উচিত সেটা আরক্ষা কর্মীদের ছাড়া হয়তো আর কোন কর্মীরা ভালো পারেনা।
কিন্তু যদিও বা অনির্বাণ একটি সাধারণ মানুষ হয়ে থাকে তবে কি সে ডাইরি করাতে আসলে তাকে ভালো মতন গুরুত্ব দেওয়া হবে না? নেপাল চন্দ্র সাহা নিজের ভুল বুঝে গেছে। প্রথমত খেয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন।
---"স্যার সামনে চেয়ার রাখা আছে বসুন।"
অনির্বাণ মুচকি হাসলো,
---"আমি শুনেছিলাম বুঝলে ক্ষমতায় সব বদলে দেয়। আজকে তার বাস্তব উদাহরণ দেখে নিলাম নেপালবাবু। আমি যদি একটি সাধারণ মানুষ হতাম তাহলে কি আপনি এরকম অমানুষের মতন আচরণ করতেন?
তারমানে এলাকাধীনদের কোন সমস্যায় আপনারা কেমন ব্যবহার করেন আমি সেটা আজকে বুঝে গেলাম।"
এসব নাটক শেষ করতে অনির্বাণের হাত থেকে দেড় ঘন্টা সময় অপচয় হল। অনির্বাণ এবার আসল কথায় এল। সে শোভার ছবিটি বার করে নেপাল চন্দ্র সাহাকে দিলেন,
---"প্রতিদিন তিন টা নাগাদ কলেজ শেষ হয়ে যায়।
অবশ্য আজকে আমি অনেক দেরি করেই গেছি। সাড়ে ছয়টা অব্দি শোভার কলেজের সামনেই ছিলাম। যেই মেয়ে সাড়ে চারটার মধ্যে বাড়িতে ঢুকে যায় সে আজ সাড়ে পাঁচটা বেজে পার তবুও বাড়িতে ঢোকেনি। এক কথায় শোভা নিখোঁজ। কলেজের প্রফেসর কে জিজ্ঞাসা করলাম তারা বললেন যে শোভা কলেজ ছুটির পরে বেরিয়ে গেছে
কিন্তু ও বাড়ি আসে নি। আমি যতটা জানি আমার বোন এমন না, কোথাও গেলে অন্তত কাউকে নক্ করে যায়।
কিন্তু আজ কিছুই নেই। শোভা নিখোঁজ।আপনাদের একান্তই সাহাজ্যের প্রয়োজন। শোভার কলেজের কন্ট্রোল রুমে ফুটেজ গুলো চেক করতে হবে আপনারা আমার সাথে চলুন পুলিশ নিয়ে গেলে তারা পারমিশন দেবে এবং আমি চেক করতে পারবো।"
এমনিতেই নেপাল চন্দ্রের জন্য সময় নষ্ট হল। আর দেরি না করে নেপাল চন্দ্র ঘোষণা করেন,
---"কলেজে যাব গাড়ি রেডি করুন।"
কথাটা শুনে অনির্বাণ মুচকি হাসল। যাক বোঝা গেল, পুলিশ অফিসাররা কাজ করতে হয়তো আলসেমি করবে না।
কলেজে পৌঁছে দেখা যায় , সেখানে আর কোনো স্টাফ তখন নেয়। রয়েছে শুধু গেটম্যান আর গার্ডেরা। একজন গার্ড জাবতীয় সব জিজ্ঞাসা করল। পার্মিশন পেয়ে তারা গেল কন্ট্রোল রুমে ফুটেজ চেক করতে। একজন গার্ড তাদের সাথেই ছিল। তাই তাকেই বলাহল ফুটেজ দেখানোর কথা। ২:০০ পি.এম. - ৫:০০পি.এম. পর্যন্ত মোট ৩টি ফুটেজ ছিল। স্বাভাবিক ভাবে প্রথমে কিউ লক্ষ করেনি।
কিন্তু, অনির্বাণ তাদের ব্যতিক্রম। পয়সার নেশা সকলের সমান তাই এখন টাকা দিয়ে সব কেনা যায়।সুতরাং, কে কেমন করে কার কাছে বিক্রি হয়েছে বলা কঠিন। অনেক্ষন ধরে তারা ফুটেজ চেক করল। কিন্তু গার্ড মাঝের ফুটেজকি
দেখাননি। স্ক্রিন অফ হওয়ার আগেই অনির্বাণ জোর দিয়ে বলল ২য় ফুটেজটি দেখানোর কথা। অস্বাভাবিক ভাবে গার্ডের মুখ বর্ণহীন হয়ে গেল। অনির্বাণ বুঝতে পারছে যে
আগেই এই বিক্রি হয়ে গেছে। এখনো গার্ড ফুটেজ চেক করল না, দেখে অনির্বাণ মুচকি হেসে বলল,
---"কত টাকা দিয়ে,কে কিনেছে আপনাকে?"
গার্ডের হাত-পা ভয়ে কাঁপতে শুরু করল। আর কিছু বলার সাদ্ধি নাই সেই গার্ডের। আবার গার্ডের পালানোও অসম্ভব।
গার্ড বুঝতে পেরে গেছে যে সে ফেঁসে গেছে। অনির্বাণ রায়
সেখানে সোজা কথা না বলে সেই নাটকের মজা নিচ্ছে।
অনির্বাণ এবারে কিছু বলতে যাবে কিন্তু তৎক্ষণাৎ গার্ড সব স্বিকার করতে আরম্ভ করল।
---" নাম জানা নেই। আজ সকালে ৮০হাজার টাকা দিবে বলে লোকটা আমাকে ঐ সময়ের ফুটেজ ডিভাইস ক্লীন করতে বলল।"
অনির্বাণ জিজ্ঞাসা করল,
---"টাকা দিয়েছে?"
গার্ড ঃ "নাহ্ কাজ হলে সম্পূর্ণ দিবে বলেছে।"
৮০,০০০/- -র জন্য কেউ এতটা নীচে নেমে কীভাবে কোন স্টুডেন্টের জীবন নষ্ট করার মত কাজ করছে! প্রথমে ত অনির্বাণের হাত উঠতে চাইল, কিন্তু নিজের রাগটাকে সে পুষে রাখল। যদিও বা টাকা সম্পূর্ণ দেয়নি। তাহলে পরে
আবার টাকা দিবে সে-ই । অনির্বাণ নিজের মতন স্বরযন্ত্র
করে ক্রিমিনালকে ধরবে ভাবল। কিন্তু কলকাতা এস.আই. এটা ভুলছেন যে এটা কলিযুগের ডিজিটাল, স্মার্ট ক্রিমিনাল। অনির্বাণ জিজ্ঞাসা করল,
---"যেই নম্বর থেকে ফোন এল, সেটা বল।"
নেপাল চন্দ্র সাহা মোবাইল ফোন বার করে নম্বর নোট করল। নেপালের আক্কেল গুড়ুম হয়ে গেছে। তার উল্লুকের মত মুখভঙ্গী দেখে অনির্বাণ বলল,
---"বলছি যে নেপাল বাবু, আপনি কি বোবা?
নাকি, ক্রাইমশিনে এমন প্রথম ?"
টিটকিরি মেরে একজন কন্সটেবল বলল,
---"এমন ঘটনায় স্যার প্রথম বার দাঁড়িয়ে আছেন।
নাহলে এর আগে...টাকা যার,স্যার তার।"
_ অনির্বাণ ও অনান্য কন্সটেবলরা হাসল।
অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় সাড়ে নয়টা বাজে অনির্বাণ কলেজ ছাড়ার নির্দেশ দিল। যে যার
বাড়ি চলে গেল।
কলেজ কন্ট্রোল রুমে তালা মেরে গার্ড গাড়ি করে কলেজ
ছেড়ে বাড়ি যাওয়ার উদ্যোগ নিয়েছেন। অন্যরা কলেজ দেখার জন্য কলেজে থেকে যায় তাই আজকে ফাঁকা পেয়ে গার্ড বাড়ি যাওয়ার উদ্যোগ নিল। কিন্তু রাস্তাতেই ঘটলে অঘটন। মেন রোডে টার্নিং-এ গাড়ি ঘোরানোর সময় হঠাৎ সামনে থেকে একটি ট্রাক আসছিল, কাকে ট্রাকের তীব্র হেডলাইটের আলোতে গার্ড কিছু দেখতে পাচ্ছিল না। সে গাড়ি থেকে কন্ট্রোল হারিয়ে ফেলল। তারপর ট্রাকটি সোজা গার্ডের গাড়ি ঠুকে দিল। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রইল গার্ডের লাশ। খুব দু তিন মিনিটের মতন হয়তোবা আধমরা অবস্থায় থাকলেও গার্ডের জ্ঞান ছিল কিন্তু কারো দেহে অফুরন্ত রক্ত নেই, তাই অনবরত রক্তপাতের জন্য তৎক্ষণাৎ গার্ডের মৃত্যু হল। পরদিন সকালেই ট্র্যাফিক পুলিশের মাধ্যমে থানায় খবর গেল।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বড়বাবু, কিছু কনস্টেবল ও অনির্বাণ। ট্রাফিক লাইন সিসিটিভি ফুটেজ চেক করা হলো। ট্রাকরির নাম্বার প্লেটের মাধ্যমে খুঁজে বার করা হলো তাকে আসল মালিক কে, কিন্তু জানা গেল যে ট্রাকটি চুরি করা হয়েছে। তারপর শহরের সমস্ত ট্রাফিক এ ট্রাকের নাম্বার প্লেটটি ছবি তুলে পাঠানো হয়েছে। দিনের শেষভাগ যখন প্রায় রাতে আটটা, থানায় খবর গেল যে ট্রাকটি ধরা হয়েছে এবং ট্রাক ড্রাইভার কেউ ধরা হয়েছে।
ড্রাইভারকে থানায় আনা হয়েছে। এই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা শুরু হল। অনির্বাণ এবং নেপালবাবু একে একে প্রশ্ন করতে থাকেন, কিন্তু ড্রাইভার এর ফিডব্যাক শূন্য। অনির্বাণ বুঝলো এবার হয়তো পুলিশি ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত। কারাগারে রাখা বড় বড় কাঠের ডান্ডা গুলি নিয়ে আসলো, ড্রাইভারের হাতটিকে টেবিলের উপর রেখে অনবরত চার পাচ ঘা বসিয়ে দিল অনির্বাণ। হয়তো একজন অপরাধী তার সামনে অপরাধ করে এখনো জ্যান্ত দাঁড়িয়ে আছে এক ক্ষোভে, নয়তো তার বোন নিখোঁজ হয়ে গেছে সেই ক্ষোভে। যখন লাঠির মার সহ্য সীমার বাইরে চলে গেল তখন ড্রাইভার আর্তনাদ করতে শুরু করল,
---"আর মেরেন না স্যার আর মেরেন না।"
অনির্বাণ ঃ---"তাহলে যা প্রশ্ন করছো উত্তর দে।"
ড্রাইভার তাচ্ছিল্যের চোখে অনির্বনার দিকে তাকালো, খিক-খিক করে হাসলো ড্রাইভার।
---"আমাদের নেটওয়ার্ক অনেক বড় এখানে পা ঢোকানোর চেষ্টা করিসনা অফিসার। গরম তেলে ভাজা পড়বি।"
মার খেয়ে আর্তনাদ করার পরও ক্রিমিনাল এইভাবে শাসাচ্ছে দেখে অনির্বাণের চোখ লাল হয়ে গেল। হয়তো ক্রোধ চরম সীমায় পৌঁছে গেছে অনির্বাণের। ডান্ডা হাতে নিয়ে এবার ঠান্ডা করা পর্যন্ত অনবরত গোটা গায়ে মারতে লাগলো। পিঠে, কোমরে, পাছায়, হাঁটুতে, হাঁটুর নিচে পায়ের তালুতে, হাতের তালুতে, হাতের আঙুলে, শুধু মাথাখানি বাদ রেখে সব জায়গায় মার দেওয়া হয়েছে। তারপরও ড্রাইভারের মুখ থেকে সুবিধাজনক কোন শব্দ বের হলো না। তাই অনির্বাণের কথায় খুব সুন্দর ভাবে অত্যন্ত ঠান্ডা জলে ড্রাইভারকে জোরজবস্তি অনেকক্ষণ ধরে চুবিয়ে রাখা হলো। যখন মনে হচ্ছে ড্রাইভার প্রাণে মারা পড়বে তখন শ্বাস নিতে কিছুক্ষণের জন্য ড্রাইভারের মাথাটিকে বার করা হলো। সেই সুযোগেই সে বলল,
---"পুজো আসছে নিজের পরিবারকে হাসিমুখে দেখতে চাস নাকি চোখের জলে নাহাতে চাস?"
অবশ্য বর্তমানে আরক্ষা বাহিনীর তুলনায় কোন ক্রিমিনালের ক্ষমতা অনেক বেশি। পুলিশের কাছে সামাজিক ক্ষমতা থাকতে পারে তবে সেই ক্ষমতারও অনেক সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু কোন ক্রিমিনালের ক্ষমতার সীমাবদ্ধতা নেই তার মাথায় যা কাজেও তাই নিজের লাভ দেখতে গিয়ে সে অন্যের ক্ষতিতে দুবার ও ভাবে না। নেপালের চোখের সামনে তৎক্ষণাৎ তার স্ত্রী তার বাড়িতে থাকা ৮৩ বছরের বৃদ্ধা মা এবং ১২ বছরের কন্যার
হাসিখুশি মুখের ছবিটি ভেসে উঠলো। এই আনন্দের প্রহরে পরিবারের চোখে জল দেখতে নেপাল একদমই রাজি নয় তাই ভয়ে নেপাল ড্রাইভারকে টর্চার করা বন্ধ করল।
অনির্বাণ কারাগারে আসলো,
---"কি ব্যাপার, মারো, থেমে আছো কেন, আরে মরে যাক এদের এমনি তো সমাজে বাঁচার কোন অধিকার নেই।"
কিন্তু অনির্বাণ কি জানে যে কিছু মুহূর্ত আগেই ড্রাইভার নেপালকে কি থার্ড দিল। নেপালের চোখে মুখে অনির্বাণ স্পষ্ট ভয় দেখতে পেল, আর কোন একটিভ অফিসারের চোখে ভয় দেখার মানেই হচ্ছে সে যাকে টর্চার করছে বা তদন্ত করছে তার দ্বারা সে থ্রেট পেয়েছে। তাই অনির্বাণ নিজের ক্ষমতা দেখিয়ে ড্রাইভারকে বলল,
---"কতদূর অকাদ আছে তোর? লোকের টাকায় বাঁচিস লোকের কথায় কাজ করি আবার এখানে গরম দেখাচ্ছিস আরে তোর মতন দশটা আমি এভাবে পায়ের ধুলা ঝারলেই জন্ম নিবে।"
তৎক্ষণাৎ ড্রাইভার কোন প্রতিত্তোর দিতে যাবে কিন্তু অযথা অকাজের কথা বলে অনির্বানের কোন লাভ নেই তাই সে এই ডিসিশনে এলো যে ড্রাইভারের সমগ্র ঘরবাড়ি, যেখানে যেখানে সে যায়, বন্ধু-বান্ধব স্ত্রী, যদি গার্লফ্রেন্ড থাকে তাকেও, ভালো মতন তদন্ত করা হবে। কথা অনুসারে তাই হল পঞ্চমীর দিন কেটে গেল।
এদিকে বাড়িতে শোভার বাবা-মা এবং সমগ্র পরিবারের অবস্থা খুব শোচনীয় মেয়েকে নিরুদ্দেশ দেখে সবার জ্ঞান হারানোর মতো অবস্থা। শুধু তাদের মধ্যে শক্ত হৃদয়বান ছিল অনির্বাণ,তাই সে কোন মতন সান্তনা দিয়ে তাদেরকে টিকিয়ে রেখেছে। অনির্বাণ নিজের ঘরে যাওয়ার সময় শোভার ঘরে ঢুকল। ঘরের মধ্যে ড্রেসিং টেবিলে রাখা বোনের বেলুন হাতে ধরে থাকা ছবিটি দেখে অনির্বাণের চোখে জল এলো। মেলাতে গিয়ে সে নিচে হাতে বোনকে সে বেলুনটি কিনে দিয়েছিল, বোনের মন পছন্দের সবুজ রঙের বেলুন। যেন ৫ মিনিটের মধ্যে অনির্বাণ অন্যত্র জগত থেকে ঘুরে এলো যেখানে হয়তো তার বোন তার হাত ধরে
এবারের দুর্গাপূজাযর মেলা থেকে কিছু জিনিস কিনার বায়না করছে। হঠাৎ গ্লাস পড়ে গিয়ে ভেঙে যাওয়ার শব্দ অনির্বাণের হুঁশ এলো । মনকে শক্ত করে সে নিজের ঘরে গিয়ে শান্তিপুর্ন ভাবে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু প্রতিবারই তার মনে পড়ছে যে তার বোন নিখোঁজ। চাকরি পাওয়ার পর মামা বাড়ি এসে নিজের বোনের সাথে পুজোয় ঘুরবে এবং আনন্দ করবে বলে সে এসেছে কিন্তু যার জন্য এসেছে সেই নিখোঁজ, বোনের কথা মনে পড়ে অনির্বাণের মনটা ছটফট করতে বারবার। ভাবনা চিন্তা করতে করতে
রাত দুটো নাগাদ অনির্বাণের চোখ লেগে এল। কিন্তু স্বপ্নেও শোভা অনির্বাণের পেছন ছাড়লো না। অনির্বাণ স্বপ্নে দেখতে পাচ্ছে তার বোনকে এতদিন না খাইয়ে কিছু পাষান্ডী পুরুষ বেঁধে রেখেছে। অনির্বাণ সেখানে উপস্থিত রয়েছে কিন্তু কিছু করতে পারছে না বোনের করুন মুখ থেকে শুধু একটাই শব্দ বারবার আসছে, ---" দাদা, আমাকে ছাড়িয়ে নিয়ে যা আমি অনেক দিন কিছু খাইনি ক্ষিদা পাচ্ছে।" স্বপ্নের মধ্যে বোনের এমন অবস্থা দেখে বাস্তবে অনির্বাণের ঘুম ভেঙে গেল। চমকে গিয়ে অনির্বাণ বিছানা ছেড়ে উঠলো এক গ্লাস জল পান করল তারপর আবার ঘুমানোর চেষ্টা করল। কিন্তু আর ঘুম-ইএলো না।
দেখতে দেখতে চার ঘন্টা কেটে গেল সকাল সাতটা বেজে গেছে অনির্বাণের চোখ লাল রাতে পরিষ্কার ঘুম হয়নি।
ষষ্ঠীর দিনে পুজোর মণ্ডপে মাইকে মায়ের গান বাজছে। আরাধ্য ভক্তরা মায়ের মন্দিরে উপস্থিত পুরোহিত মশাই পূজায় বসেছেন জোরে জোরে মন্ত্র পাঠ করছেন। দশভূজা যেমন দশ হাত দিয়ে অশুর বধ করেছিলেন, এমনভাবেই হয়তো দেবীরূপে নয় কিন্তু দেব রূপে অনির্বাণ এই অসুরদের বধ করে নিজের বোনকে ছাড়িয়ে আনতে পারবে এবং সমাজে শুভ শক্তির উৎস তৈরি করবে।
অনির্বাণ থানায় গেল। এখান থেকে নেপালবাবু এবং কিছু কনস্টেবলদের নিয়ে চলে গেল সেই ড্রাইভার এর বাড়ি তন্ন তন্ন করে তার সমস্ত পরিবারের মানুষ স্ত্রী এবং যার যার সাথে সে মৃত্যু প্রতিজনকে খুঁটিয়ে প্রশ্ন করা হলো । তবে কোথাও থেকে 'এই ড্রাইভার কি কাজ করে'পরিষ্কারভাবে জানা গেল না। নেপাল বাবু এবং তার কিছু সহকর্মীরা যারা ড্রাইভারের বাড়ি তন্ন তন্ন করে তল্লাশী নিচ্ছিলেন তারা ড্রাইভারের ব্যক্তিগত ঘরের বিছানা তোষকের তল থেকে
একটি পুরনো কিছু পাতার ডায়েরী পেলেন। হয়তো এটাই এই চক্রান্তকে সরল করতে অনেকটা কাজে লাগতে পারে
-ভেবে নেপাল বাবু অনির্বাণকে ডায়েরিটি দিলেন।
অনির্বাণ ডায়েরি খুলে দেখলো প্রথম পাতায় একটি মোবাইল নম্বর লেখা আছে,'৬৯১৮৮০৬৭৫৬'। নম্বরটি দেখে অনির্বাণ হাসলো,
---"ছয় দিয়ে শুরু ছয় দিয়ে শেষ।
যে খেলছে এই খেলা সে কিন্তু বেশ।"
থানায় গিয়ে এই ডায়েরিটি দেখানো হলো। ড্রাইভারের মুখে ভয়ের ছাপ দেখে অনির্বাণের আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। নম্বর
টি ট্রেস করার চেষ্টা করা হলো। বর্তমান লোকেশন পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়িয়ে গেল। ড্রাইভার কি থানায় আনার সময় তার মোবাইল ফোন এবং যাবতীয় সমস্ত কিছু যা তখন তার কাছে ছিল সবকিছুই শিজ করা হয়েছে। সেখান থেকে ড্রাইভার এর ফোনটি বার করে ড্রাইভারকে দিয়ে অনির্বাণ বলল,
---"হিসাব খুব পরিষ্কার নাম্বার ডায়াল করে ফোন লাগা। দেখ পরিবার তোরও আছে তোরও স্ত্রী বাচ্চা সব আছে। তোর কাছে কোন সামাজিক ক্ষমতা নেই যেটা আমাদের কাছে আমরা কিন্তু চাইলেই জানা তাকে কেস বানিয়ে তোর সমগ্র পরিবারকে সারা জীবনের মতন নিঃশেষ করে দিতে পারব এগুলো দেখতে চাষ?"
যতই সে হোক একটি অপরাধী কিন্তু পরিবারের প্রতি তার ভালোবাসাটা অনন্ত। পরিবারের উপর কোন আচ আসুক ড্রাইভার তা চায় না, সে অনির্বাণের কথা শুনে নাম্বার ডায়াল করে কল লাগালো। কল তুললো একজন বৃদ্ধ। ওপার থেকে বৃদ্ধার কাপো-কাপো গলার আওয়াজে শোনা গেল,
---"কেন ফোন করেছিস থানা থেকে? শোন আমাদের কথা যদি নাম্বার ট্রেস হলো তাহলে কিন্তু তোর বউয়ের গলা কাটবো আর তোর চোখের সামনে তোর দুটো বাচ্চার গলা কাটবো।"
হুমকি শুনে ড্রাইভার এর হাত থেকে ফোনটা কেটে নিলো অনির্বাণ নিয়ে নিজে বলতে শুরু করল,
---"তোরা সব চুনাপুটি মাল কি ভাবছিস অতই যদি দম থাকে যদি পুরুষের বাচ্চা হয়ে থাকলে সামনে আয়না! সামনে আয়!"
সবার মাথা এবং চোখ এখন একদিকেই, ওপার থেকে কি কথা আসছে আর এপার থেকে কি কথা বলা হচ্ছে।কিন্তু কারো মাথায় এটা নেই যে এই মুহূর্তে যদি নাম্বার ট্রেস করে নেওয়া যায় তবে খুব সহজেই শোভাকে খুঁজে পাওয়া যেতে পারে।
বৃদ্ধ কাপো কাপো গলায় জোর দিয়ে বলল,
---"কলকাতা এস.আই. অনির্বাণ দাস বেশি লাফানোর চেষ্টা করবেন না! কারণ আমরা আপনার কারাগারে নেই বরং আপনার বোন আমাদের কারাগারে রয়েছে। চাইলে এখনি আপনার বোনকে যা ইচ্ছা তাই করতে পারি।"
ক্ষমতা দেখানোটা ঠিক আছে তবে ক্ষমতার চক্করে যদি নিজের বোনের কোন ক্ষতি হয়ে যেত তবে অনির্বাণ নিজেকে আজীবন ও ক্ষমা করতে পারত না কোনদিন নিজের মামা মামিকে তো মুখ দেখাতে পারতো না। তাই এ সময় মাথা নত করাটাই হত শ্রেয় হবে বলে সে শান্ত হয়ে কথা বলতে লাগলো,
---"দেখুন আপনি আমার সাথে যা করবেন করুন আমার বোনকে নিয়ে প্লিজ কিছু করেন না। ও খুব নিশুক।"
ওপার থেকে বলা হলো ঃ---"এখনো তোর বোনকে কিছুই করেনি। বিশ্বাস হচ্ছে না?ধর বোনের সাথে কথা বল..."
বৃদ্ধ ফোনটি শোভার হাতে দিল, শোভা অনেক ভয় পেয়েছে তাই কাঁপু গলায় সেও কথা বলছে।
---"কোথায় আছিস দাদা আমাকে নিয়ে যা। এরা খুব বাজে তুই মা-বাবাকে দেখে রাখিস এরা ওদেরও ক্ষতি করে দেবে গুরুজন ছোট জন কিছু কেই মানেনা। যদি শেষ অব্দি আমাকে না বাঁচাতে পারিস আমার মা-বাবাকে ভালো মতন দেখে রাখিস। "
-কথা শেষ হতে না হতেই ফোনটি কেটে গেল অনির্বাণ কিছুই উত্তর দিতে পারল না। শোভার গলার আওয়াজ শুনে এটুকু মনে হয়েছে যে সে ভয়ে আছে তবে তার যে কোন প্রত্যক্ষ ক্ষতি হয়েছে এমন কিছু ঘটেনি এটা অনির্বাণ বুঝতে পেরেছে। বোন নিখোঁজ তবে সে ঠিক আছে এটুকু শুনেই অনির্বাণের মনে একটু শান্তি ফিরে এলো। কারাগার থেকে বেরিয়ে সে বাড়িতে ফোন করে সকলকে খবরটি জানিয়ে দিল। পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পেল, এটা শুনে যে শোভারর কোন ক্ষতি হয় নি।
