STORYMIRROR

Ferdous Rayhan

Romance Others

3  

Ferdous Rayhan

Romance Others

সঙ্গিনীর

সঙ্গিনীর

1 min
252

মানুষ চাঁদে চলে গেলো

আর তুমি এখনও

স্বামী বশীকরণ তাবিজ ছাড়তে পারলে না?

কি অদ্ভুত এক জীবন সঙ্গিনী তুমি আমার।

মানুষ এখন চাঁদ শেষ করে

অন্যান্য গ্রহ উপগ্রহের দিকে ছুটছে

আর তুমি জাফরান কালি নিয়ে

দবির হুজুরের পেছনে ছুটছ।

আমি যখন কবিতা লিখে তোমাকে দেখাই

তখন তুমি বল, আমি কবিতা বুঝি না

কবিতা না বুঝলে তুমি আমাকে বুঝবে কি করে?

শোন, আর যাই হোক

স্বামী বশীকরণ তাবিজ দিয়ে ভালবাসা হয় না

ভালবাসা বুঝতে হলে মন বুঝতে হয়

আর মন বুঝতে হলে কবিতা বুঝতে হয়।

কবিকে ভালবাসতে হয় কবিতা দিয়ে

জাফরান কালির তাবিজ দিয়ে নয়।

এ সব ছেড়ে এসো

এসো আমার এই অন্তরে

দ্যাখ কত পঙক্তিমালা

হৃদয়ের অন্তঃপুরে।

তুমি নাও দুহাত ভরে তুলে নাও পঙক্তিমালা

শান্ত কর হৃদয় মেটাও তোমার অন্তরজ্বালা।

পঙক্তিমালায় পাবে তুমি কবিকে

ফিরে পাবে তোমার ভালবাসা

             


Rate this content
Log in

More bengali poem from Ferdous Rayhan

Similar bengali poem from Romance