STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

পথ অজানা

পথ অজানা

1 min
140

কিভাবে যে বেলা গেল ছায়া এলো নেমে,

তবু আমি পথ চলি ঈশ্বর তোমার নামে।

আরো পথ আরো পথ, শুধায় আধার

দু'চোখে স্বপ্ন-নেই আর।

আমায় যে যেতেই হবে , কি করব ভাই।

সময়ে করেছি হেলা, বেলা গেল তাই।

এভাবেই কেটে গেল সারা জীবন

দিন ভরে অচেতন, রাত ভর জাগরণ।

দু'চোখে নিদ্রা আনে বিচিত্র স্বপন

সকালে হারাই আমি নতুন কিরন।

পথিকের পথ আর পথিকের নয়

পথের ইচ্ছায় পথ আমায় চালায়।

এভাবেই চেনা পথ হয়ে গেল অচেনা

চিরকালই রয়ে গেল পথ আমার অজানা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract