STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Tragedy Others

গন্তব্য তুমি

গন্তব্য তুমি

1 min
341

আমি জানতাম কতটুকু পথ হাঁটলে আমি পেতাম তোমায়, জানতে না তুমি, 

কতটুকু পথ নরম করেছিলাম আমি, কতটুকু জ্বালায়।

কতটুকু কাছে আসলে পেতাম তোমার উত্তাপ, আমি জানি।

তুমি জান না,উত্তাপহীন প্রেম মানে জলছাড়া নদী

ঢেউ নেই, দোলা নেই- ঠিক স্থির রূপোর তরী 

পারদের মত যদি গলে যেতো তাপে, উত্তাপে

ডুবে যেতাম, মরেই যেতাম, আবার হয়ত বেঁচে উঠতাম নবজঠরে।

আমি জানতাম কতটুকু জল বয়ে গেলে প’র পৌছতাম তোমার কাছে, জানতে না তুমি

কতটুকু পথ কেটেছি, ডুবসাঁতার আমি, কতটুকু জ্বালায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy