STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

একা

একা

1 min
9

যখন হঠাৎ কেউ একা হয়ে যায়,


গভীরতম বিশ্বাসটা ভেঙ্গে মনে 


এক মুহূর্তে তামাশা বানিয়ে কেউ চলে যায়,


সে নিজেও তো যায় ভাঙা বিশ্বাসের সঙ্গে;


যাতে বিশ্বস্ত হয়ে আর ফিরে না আসতে হয়।


নিজের ভেতরের খুব নরম আমার 'আমি'টা


যার কাছে নিশ্চিন্তে জমা দিয়েছি ভাবি,


একান্ত আপন ভেবে, আমায় দেখে নিয়েছে,


আমার 'আমি' টাকে, বুঝে গেছে হৃদয়ের অক্ষমতা ;


তারাই মুখ ঘুরিয়ে নেয়, চোখ জুড়ে হারানোর স্বপ্ন


যখন আর কোনোদিনও দেখা না হওয়ার


কথা দেওয়ায় বদলে যায়, তারাও বদলায়


তাদের নিজের মত করে; অল্প অল্প করে


হত্যা করে রোজ সেই 'আমি'কে,


যার প্রেমে এত কিছু, মুছে দিতে চায় তার সব চিহ্ন।


আসলে একটা প্রচন্ড ভয় তাদের চারপাশে থাকে,


সাজানো হাসির আড়ালে ভালোবাসা হারানোর ভয়।


ভালোবাসে কেউ, এই বিশ্বাস মনে গেঁথে যাবার পর


আবার একলা হবার ও মুখ ফিরিয়ে চলে যাবার ভয়,


তৃষ্ণার্ত চাতকের মত কাঙাল হয়ে কাউকে মন


থেকে চাওয়ার পরও ভালোবেসে প্রতারিত হবার ভয়।


একার মুখোশে ঢেকে দেখায় সে ভয়কে করেছে জয়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract