STORYMIRROR

Goutam Mullick

Abstract Others

3  

Goutam Mullick

Abstract Others

এই ধরিত্রী

এই ধরিত্রী

1 min
332

               

সাদা মেঘ যে ভেসে যায় ওই নীল আকাশ মাঝে, 

এই জ্যোছনার আলোয় এই ধরা কি অনন্য রূপে সাজে; 


কখনো সূর্য পথ দেখায় তো কখনো চাঁদের আলো, 

রঙিন ঋতুর আলপনায় এই পৃথিবীকে কে যেন সাজালো; 


প্রভাত - রাত্রি যে একে অন্যের সহচরী, 

সূর্যের আলোয় যে আলোকিত হয় এই অনন্য সোনাঝুরি; 


বৃষ্টির ঝংকারে এ মনে হয় যে বাজিছে সেই মঞ্জির, 

কি অপ্রতিম এই ভুবন গড়েছে এই হৃদয় এক অদ্বিতীয় মন্দির; 


সুগন্ধে ভরে যায় এই বৃষ্টি ভেজা মৃত্তিকা, 

ফুটেছে যে গোলাপ, ফুটেছে যে চন্দ্র মল্লিকা; 


স্বাধীনতার এক অন্য রঙে‌ উড়ে যায় কত পাখি ওই আকাশের বুকে, 

আলো আঁধারের ছায়াতেই যে এই ধরণী সাজে অন্য রূপে;


তুমি তো পৃথিবী, তুমিই রাজর্ষি, 

তুমি তো রাণী, তুমিই তনুশ্রী; 


 ওই দিগন্তে লুকিয়ে আছে সেই পুরনো সূর্য - চন্দ্রের বন্ধুত্বের প্রতীক, 

এই ধরণীর তীরেই যে জ্বলছে সবার বাসনার প্রদীপ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Goutam Mullick

Similar bengali poem from Abstract