STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

চৌরাস্তা

চৌরাস্তা

1 min
405

সরু গলি পার হয়ে , চৌরাস্তার মোড়ে

বাস স্টপেজ…… ল্যাম্প পোস্ট হয়ে দাঁড়িয়ে

বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন

বখাটে কারো মোবাইল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত 


কড়া পারফিউম ছড়ায় সুবাস বাতাসে

ক্লান্ত তবুও ছুটছে কিছু বিরতিহীন বাস

রাস্তার কালো পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে

সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো নির্বোধ হাসিমুখ

এই সন্ধ্যায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

জানলো না কিছুই জীবনের , ঝুলছে আকাশভরা তারা ।।

কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস

বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মীরপুর যাবে বিরতিহীন

বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”

চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, সরু গলি ছাড়িয়ে একটু দূরে 


বিজ্ঞাপন হয় প্রাক্তন সুন্দরী

বাস স্টপেজে আসে প্রলোভনের গাড়ি 

বিক্রি হয় কত পত্রিকা,কমিক সিরিজ

উদাস বিজ্ঞাপনেই হয় পণ্য রিলিজ

এই সন্ধ্যায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে

কিছু স্বপ্ন বিক্রি করে যারা

জানলোনা কিছুই জীবনের , ঝুলছে আকাশভরা তারা ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract