ভোরের আগমনী
ভোরের আগমনী
শিশির ভেজা ঘাসফুল ,
নদীর পাড়ে সাদা হয়ে ফুটে থাকা কাশফুল ;
জানান দিচ্ছে পুজো আসছে .....
জলাশয়ে ফোটা পদ্ম ,
গাছে ফোটা শিউলি ,
জানান দিচ্ছে পুজো আসছে.....
শরতের নীল আকাশ
আর মৃদু মন্দ বাতাস ,
জানান দিচ্ছে পুজো আসছে......
মা আসছে বছর পরে ,
দুর করে দিতে সমস্ত রোগ - জরা - ব্যাধি
জমে থাকা কষ্ট - দুঃখ - যন্ত্রণা।
আপামর বাঙালি কে আবারও উৎসবে মেতে ওঠার
আনন্দ দিতে আসছে মা দুর্গা .....
আমাদের বাড়ির উমা হয়ে !!!!!
