STORYMIRROR

anjanava ghosh

Romance Tragedy

2  

anjanava ghosh

Romance Tragedy

অনন্ত

অনন্ত

1 min
210


বদলে গেছিস তুই

বদলে গেছে সময় ।

তোকে দেখে আজ মনে হল

ভালোবাসা কি সত্যি হয়?


ছিল কি দুর্বল আমার ভালোবাসার তান

যে ভালোবাসিস তুই আজ অন্য কাউকে

আর আমি ভালোবাসি এখনও তোকে ।


কিন্তু কালো ত চোখের জল মিশল এই বৃষ্টি ভেজা মাটিতে ,

দিলাম নিজেকে আশা যে ফিরে আসবি তুই ভালোবাসতে ।


তাহলে কি মিথ্যা বললাম নিজেকে ,

যখন দেখলাম তোকে আজ আমার প্রিয় নিল শাড়িতে।


মনের একটা অংশ বলল"হয়তো ফিরে আসছে তোকে ভালোবাসতে"।

ঠোঁটের কোণে লুকোনো সেই হাসি দেখে

কেঁপে উঠল মন।

একই হাসি হেসেছিলি

যখন ছুঁয়েছিলাম তোর ঠোঁট।


বিশ্বাস কর মনে হল যাই দৌড় যাই,

জরিয়ে ধরি তোকে ।

কিন্তু এগারো না পা

যখন দেখলাম হাসলি তুই অন্য কারোর চোখে ডুবে ।


আকাশে চমকে উঠল বিদ্যুৎ

পড়ল না শুধু চোখের জল ।

খুব কষ্টে সামলেছিলাম নিজেকে

ভেঙ্গে গেলাম আরও একবার

ভেঙ্গে গেল মন , ভেঙ্গে গেলাম আমি


আজ অনন্তে ভালোবেসে তোকে

বৃষ্টির ফোঁটা বলল কানে কানে

"বদলে গেছে সে

শেষ হয়ে গেছে তোর ভালোবাসা"।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from anjanava ghosh

Similar bengali poem from Romance