STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

অবসর

অবসর

1 min
162

অবসর পেলে একটুখানি

ভেবে দেখবো কি পাইনি জীবনে?

ভেবে দেখব কতটা দেইনি

স্বজন ,পরিজন এবং তোকে।


সবাই সবার জীবনের হিসেব-নিকেশে

ব্যস্ত যে যার কাজে,

স্বজন ,পরিজন ও তোর জন্য ব্যাকুলতার

হিসেবটাও মিলিয়ে ফেলে সবাই?!

এতটাই সহজে!!


ভীষণ স্বার্থপর নাকি আমি!

হয়তো অহংকারী কতটা তাও ভাবো ;

আমারই কেবল মেলে না হিসেব

দেয়া-নেয়ার,অথবা সময়ের

কত দিতে না পারার কষ্টে ডুবেছি

কিছু না ছুঁতে পেরে প্রতিনিয়ত

মন ছোঁয়ার খেলা খেলে গেছি

নিজেরই সাথে

অপেক্ষায় থেকেছি শুভ সময়ের ।

এই সবের কোন হিসেব কি রাখো?


এবার অবসর পেলে কথা দিলাম

আমার অক্ষমতার কষ্টকে ছুটি দেব,

এতকিছু মাথা পেতে নিলাম

তোমাদের হিসেবটাও সয়ে নেবো।


এবার অবসর পেলে আমিও হবো

স্বজন ,পরিজন এবং তোর মত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract