STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

আমাদের ভালোবাসা

আমাদের ভালোবাসা

1 min
360

যদি সম্ভব হত তোমাকে দেখাতে

তোমাকে দেখাতাম, তুমি কেমন দেখাও

যখন তুমি আমায় দেখ।

আর তোমার হৃদয়ের আয়নায় আমার ছবি

তোমার মুখে ভালোবাসা হয়ে কেমন খেলা করে

আর মুখে তোমার লাল রং ছলকায়,

যদি পারতাম তোমায় দেখাতে

দেখাতাম তোমার বন্ধ দু চোখে কত স্বপ্ন খেলে

যখন তুমি ভালোবাসার তীব্র আশ্লেষে

আমার ঠোঁটে চুম্বন করো বাহুবেষ্টনীতে ধরে,

যদি পারতাম তোমায় দেখাতাম

তুমি আমারই বাহুতে মাথা রাখো 

যখন ঘুম আসে না কোন নিবিড় গভীর রাতে

এপাশ ওপাশ ফেরো, তখন তুমি আমাকেই খোঁজো

যখন দুচোখ খোলো সকাল বেলার পাখির ডাকে

বা মনের মধ্যে গল্প জমলে কাউকে শোনাবে বলে l

যেভাবে তুমি আমাকে ভালোবাসতে ভালোবাসো

ভালোবাসি সেই ভালোবাসার প্রতিটি কণা

প্রার্থনার প্রতিটি স্তবকে তাই একটাই প্রার্থনা

ভালোবেসো সেই ভালোবাসাকে যে ভালোবাসায় 

আমি - তুমি আছি আর

আছে আমাদের হৃদয়ের ভালোবাসা l 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance