STORYMIRROR

DWAIPAYAN HIRA

Drama

3  

DWAIPAYAN HIRA

Drama

প্রিয় কবি

প্রিয় কবি

1 min
881

হারতে হারতে খেলায় ফিরছি

এই বিকেলে,


শ্রাবণ মেঘে বর্ষা টাঙাই,

দাম না নিলে।


যাচ্ছি কবি, তোমার বাড়ি

"দেবে কি সই?"


আমার হাতেও তোমার ছায়া,

না হয় পড়ুক সামান্যই।


বৃষ্টি তবু নাছোড়বান্দা

পথের শেষে।


বাড়ি ফেরার আমেজ টানে

ছদ্মবেশে।


উড়তে উড়তে ধর্মবিহীন

পায়রা পালক,


সস্তা দামের দেমাক তবু,

কাটছে আলো...


আমার কথা নাইবা ভাবুক

বর্ষা প্রিয়,


যাওয়ার কালে সীমান্তে বরং

দামটা দিও।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from DWAIPAYAN HIRA

Similar bengali poem from Drama