STORYMIRROR

Ananya Nandi

Romance Classics

4  

Ananya Nandi

Romance Classics

পরবর্তী জীবন

পরবর্তী জীবন

2 mins
342

 

এই জন্মের ভালোবাসা পরের জন্মে পাবো 

এই আসতেই ছাড়লাম তোমায় তুমি ভালো থেকো।

............................. 


তোমার আমার পথটা আলাদা হয়েছে অনেক বছর হলো। ভেবেছিলাম ভালো আছো তাই জোর করে আটকে রাখতে চাইনি। তুমি বলেছিলে "বাবা চাই আমি বিয়ে করি, তোমারও ছেলেকে খুব পছন্দ ,সে নাকি খুব ভালো ছেলে " তাই আমি আর পাঁচটা ব্যর্থ প্রেমিকের মতো আটকে রাখিনি তোমাকে ছেড়ে দিয়েছি তোমার পথে। ভেবেছিলাম ভালো আছো। ছেড়ে দিয়ার পরও মাঝে মাঝে খবর রাখতাম বারবার শুনতাম ভালো রেখেছে সবাই। তাই তোমার ভালোথাকাতে ব্যাঘাত না ঘটিয়ে আমিও ছেড়ে দিলাম তোমাকে ভালো থাকতে দিলাম। কিছু বছর পর আবারও একদিন খবর নিয়ে জানলাম তোমার মেয়ে হয়েছে ভেবেনিলাম ভালই চলছে সংসার। আমি কখনো বাঁধা হতে চাইনি শুধু দূরে থেকে তোমার ভালোথাকা দেখতে চেয়েছিলাম। 

কিন্তূ আজ দেখে বুজলাম তুমি ভালো ছিলনা কখনো। কিন্তু সেটা আমায় বুঝতে দিতে না কোনোদিন ও কোনোভাবে। মনে পড়ে সেদিনই তো দেখা হলো তুমি মেয়েকে কোলে নিয়ে এসেছিলে মেলায় হটাৎ ই আমাদের দেখা হতে তুমিই কথা বলতে এগিয়ে এলে তখন তো বললে "সে নাকি তোমায় খুব ভালোই রেখেছে কোনো কষ্ট দুঃখই তোমার পাশে আসতে দেই না, হয়তো তাকে না পেলে এতো সুখী হতে না।" যদি একবার বলতে ভালো নেই তাহলে আমি হয়তো আবার ফিরিয়ে নিতাম আমার কাছে।

কিন্তূ..... আজ যখন আমি ট্র্যাফিক জ্যামে দাড়িয়ে দেখি পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স হঠাৎই চোখ পড়তে আটকে গেলো আমার চোখ, হৃদস্পন্দন টা যেন আমার ধরাছোঁয়ার বাইরে চলে যেতে লাগলো। আমি আজও আমার সব কাজ ফেলে ছুটলাম সেই অ্যাম্বুলেন্সের পিছু পিছু আর তাই হয়তো আমার সব ভুল ভাঙলো। যখন আবারও দেখলাম তোমায় অর্ধদগ্ধ মৃত শরীর আর তোমার আপনজনের কথোপকথনে জানলাম পুড়িয়ে মারা হয়েছে তোমায় তখন বদলালো আমার দৃষ্টিকোণ জানলাম ভালো ছিলেনা তুমি শুধু ভালো থাকার নাটক করে সরিয়ে রেখছো আমায়। জানলাম সত্যিই ব্যার্থ প্রেমিক আমি তাই জেনেছি ভালো আছো তুমি..... 🖤পরের জন্মে তোমাকে চাই আমি তোমাকে ভালো রাখতে চাই। আর ব্যর্থ প্রেমের গল্পকথা বুনতে চাই না। 🥀🍂🍂


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance