STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

3  

Partha Pratim Guha Neogy

Romance

যেখানে মন যেতে চায়

যেখানে মন যেতে চায়

1 min
347

আমি ভিজেছি শহরের সন্ধ্যায়

নিয়নের আলোয়

ঘুম ভেঙেছে অ্যালার্ম -এর শব্দে

আমি ফিরতে চেয়েছি ভালোয়

আমি ফিরেছি শুধুই তোমার কথায়

আর তোমার মায়াবী স্পর্শে

আশ্রয় নিতে বারবার বিগত

হারিয়ে যাওয়া শত-সহস্র আলোকবর্ষে 


তুমি বলেছিলে ভালোবাসা,

সবচেয়ে প্রিয় হতে পারে

আবার নিস্তরঙ্গ জীবন স্রোতে ,

কালবৈশাখী হতে পারে

ঘর ভাঙা ভালোবাসা পারে ,

এক অন্য ঘর গড়ে দিতে

বিশ্বাসের নিশ্বাসে ভালোবাসা

পারে ক্রোধ তুচ্ছ করে দিতে 


ফিরে চল সব ছিড়ে চল

যেখানে মন যেতে চায়

আমি আছি তোমার অপেক্ষায়

স্টেশনে যখন শেষ ট্রেন দাড়ায়

ফিরে চল সব ছিড়ে চল

আমাদের অপূর্ণ ইচ্ছায়

আমি আছি তোমার অপেক্ষায়

জীবনের যখন শেষ ট্রেন দাড়ায় 


না হলে মহাপ্রলয় লাগিয়ে দেব

থাকবে যত বিস্ফোরণের শূন্য ছাই

আমি পৃথিবীর প্রতিটি ধূলোয়

লিখে দেব শুধু তোমাকে চাই 


তুমি হয়তো এখনো জানো না

কারো সাধ্য নেই আমায় আটকায়

আমি ভালোবাসবো আবার তোমায়

যতটা বেশি ভালোবাসা যায় 


ফিরে চল সব ছিড়ে চল

যেখানে মন যেতে চায়

আমি আছি তোমার অপেক্ষায়

স্টেশনে যখন শেষ ট্রেন দাড়ায়

ফিরে চল সব ছিড়ে চল

আমাদের অপূর্ণ অতৃপ্ত ইচ্ছায়

আমি আছি তোমার অপেক্ষায়

জীবনের যখন শেষ ট্রেন দাড়ায় ৷


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance