STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

যদি পাখি হতাম......

যদি পাখি হতাম......

1 min
337

যদি পাখি হতাম আমার থাকত দুটি ডানা,

ইচ্ছেমত উড়ে যেতাম কেউ করতো না মানা।


সুদূর নীল আকাশে পাখা মেলে উড়ে যেতাম দূরে

ইচ্ছে হলে নিজের বাসায় আবার আসতাম ঘুরে।


তারপর মাঠের পরে মাঠ পেরিয়ে নদীর পরে নদী,

নিজের ইচ্ছে মত নীল আকাশে উড়তাম নিরবধি।

শাপলা ভরা কালো জলের বিলে উড়ে যেতাম কভু,

দেখতাম কি সুন্দর ধরণীর রূপ গড়েছেন মোর প্রভু!


ক্লান্তি আসলে গাছের ডালে চুপটি করে বসে,

পেটের খিদে মিটিয়ে নিতাম পাকা ফলের রসে।

সাঁঝবেলাতে যেথায় থাকি ফিরে যেতাম নীড়ে,

সকালে ঘুম থেকে উঠে ডাকতাম জোরে জোরে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance