STORYMIRROR

তিতাস .

Abstract Classics Others

3  

তিতাস .

Abstract Classics Others

স্মৃতিলেখা

স্মৃতিলেখা

1 min
206


 ওরা এসেছিল জীবনে -

সূর্যের প্রথম রশ্মির একমুঠো আলো,

বর্ষার আকাশ ধোয়া সাতরঙা রামধনু নিয়ে ৷

 একরাশ মুগ্ধতা

অনেকটা খুশি

বুড়িছোঁয়া ভালোবাসা মাখা

স্বপ্নগুলো কেটে গেল হু হু করে ৷

আমি টেরও পেলাম না ৷

 চোখ মেলে দেখি -

ওরা চলে গেছে দূর দূরে ৷

আমি জানতাম ওরা আর ফিরবে না ৷

ঝরাপাতা বেলাশেষ

ঢেউ সরে যাওয়া গতিহীন বালির দিকে চেয়ে,

স্মৃতির ছবি নিয়ে

 শুধু ভেবে যাই --

কেন ওরা এসেছিল কেনই বা চলে গেল

রিক্ত করে আমায় ?

বিষন্ন কান্না গানে

আশার প্রাঙ্গণে 

শুনি , " ওরা ফিরবেনা আর। "

ক্লান্ত রাত্রি আসে

'ভালোথাকা ' অভিনয় শেষে

মনের অন্ধকারে 

হতাশার এ দুয়ারে 

'যদি ' নিয়ে বেঁচে থাকি রাতের তারায় ৷৷

          _


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from তিতাস .

Similar bengali poem from Abstract