STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

সমাধিস্তম্ভ লিপি

সমাধিস্তম্ভ লিপি

1 min
363

রাজপথের ঝলমলে সাদা আলোয়

একাকী দাঁড়িয়ে থাকা

কৃষ্ণচূড়া গাছটির সাথে

ফেরার পথে

প্রতিদিনই ভাবি কুশল বিনিময় করার কথা।

ভাবি জিজ্ঞেস করবো

ভালো আছে কী সে

এই আদিম সাজে শীতের রাতে।

কথা হয় না,

পথে যেতে যেতে দূর থেকে দেখি

তার অনাবৃত দেহে খেলা করে

দুষ্টু চাঁদের আলো,

কম যায় না সাদা আলোও,

কৃষ্ণচূড়ার অনুভুতি বোঝার চেষ্টা করি

অবশেষে একদিন তাকে জিজ্ঞেস করি

কেমন আছে সে

কৃষ্ণচূড়া জানায়, সে ভালো আছে

সর্পিল জীবন নিয়ে যেহেতু জন্মায়নি

সুতরাং সে গাছ হয়েই বাঁচে 

চাঁদ আর সাদা আলোর প্রেমে মাখামাখি

অসম্মানীতাকে একা রেখে আমি ফিরে আসি

গাছের মত আমিও লিখি

আমার যাপিত জীবনের সমাধিস্তম্ভ লিপি 

প্রেমময় আকাশের তলে

আমিও ভালোবাসি

ভালোবেসে ভালো আছি।  


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance