STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

প্ৰেম এসেছিল

প্ৰেম এসেছিল

1 min
204

প্রেম এসেছিল আমার অজ্ঞাতে , চুপিসারে

বুঝিনি কখন, কি তা তখন!

ভালোলাগা গুলো ভালোবাসা হয়েছিল

তোমার সব কিছু আপন করেছিলাম যখন।


তোমার উদাসী মন, এলোমেলো চুল 

রাত জাগা শরীরের ক্লান্তি, চোখের তলার কালি

মনে হয়েছিল, পেয়েছি নিজেকে তোমার মাঝে

মনে হয়েছিল! পেয়েছি তাকে , খুঁজছে মন যাকে।


তোমার আনমনা একলা মনের মুক্তির গান

কথায় লুকোনো ব্যথার ছাই চাপা আগুন

বুঝিয়েছিল ভালোবাসার অসহায়তা,

কিন্তু দেখিয়েছিল ভালোবাসার সীমাহীনতা।


তোমার নিঃসঙ্গতা আর অব্যক্ত ব্যথা,

তোমার হাসিতে ঢাকা টুকরো টুকরো স্বপ্নের ঢেউ

কি জানি বুঝতে পেরেছিল কি কেউ?

কিন্তু প্রেম এনেছিল; প্রেম এসেছিল।


অজান্তেই আমার বিনিদ্র রাত পেয়েছিল সাথী

আর এক রাতের স্বপ্ন ভেঙ্গে জেগে ওঠার,

একান্ত আপন করেছিলাম তোমার নীরবতা ও দুরত্ব

যদিও নীরব অনুমতি ছিল ভালোবাসার বাড়ার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance