STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

অচেনা মুখ

অচেনা মুখ

1 min
268

কখনো কখনো মনের ঘরে আলো- আঁধারে লড়াই চলে,

রক্তাক্ত হয় হৃদয়ের অন্তপুর

বিধ্বস্ত সময় হাজারো জিজ্ঞাসার ঝড় তুলে

কারণ খোঁজে মনের ভিতর তুফান তুলে

কিন্তু উত্তরের খাতায় কষ্টেরা নীরব-নিরুত্তর,

এই মুক কষ্টগুলো চিনিয়ে দেয় চারপাশের মানুষগুলোকে,

চিনিয়ে দেয় জীবনের আরেকটি নতুন অধ্যায়কে।

নতুন অধ্যায় ! - ' মানব মুখের অচেনা রূপ '

বর্ণবিহীন অভিধানের সাদা পাতায় যোগ হয়

কালো রঙে লেপা কালো কিছু নতুন শব্দ,

শব্দগুলোর গায়ে আঁচড়ের দাগ রয়েই যায়

দাগগুলো মোছার চেষ্টায় আবারও শুরু হয় আরেকটি যুদ্ধ,

শুনতে পাই অসহায় মনের নীরব অশ্রু বিসর্জন -

'কেন মোছা যায় না সময়ের গড়া ক্ষতগুলোকে

কেন মুছে ফেলা যায় না মিথ্যায় গড়া দাগগুলোকে'

কন্টক ভরা জীবনে পায়ে পায়ে কাঁটার আঘাত

সময়ের প্রলেপে মুছে যাবে যন্ত্রণা

কিন্তু থেকে যাবে আঁচড়ের দাগ

একটাই জীবন হাজার রূপের একটাই সংমিশ্রণ 

মানুষের বুকে ফানুস পাবে না চিরস্থায়ী স্হান

সর্পের বিষেও লুকায়িত থাকে মানুষের কল্যাণ

এটাই জীবন - এটাই জীবনের বর্ণবিহীন অভিধান ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract