STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Tragedy Others

অবহেলিত প্ৰেম

অবহেলিত প্ৰেম

1 min
174

কেউ ভালোবাসেনি আমায়

পেয়েছি শুধু অবহেলা,

ভালোবাসার নামে সময়ের ব্যবহারে

আমায় দিয়েছে বঞ্চনা ।

জানি না কি ছিল দোষ, কী এতো ভুল

আমাকে দিয়ে গেছে যন্ত্রনা,

বিশ্বাসের নাম নিয়ে পুতুল খেলা

আর কত হবে কেউ বলে না।

অবহেলার চাদর গায়ে জড়িয়ে

যতদিন রবে এইসব অলীক ভালোবাসা,

কষ্ট পাওয়ার শেষ হবে না

পাওয়া যাবে না সত্য ভালোবাসা।

ক্ষমা করো আমায়, হে মেদিনী 

আর আমি এই কষ্ট সইতে পারিনি,

প্রতারনাকে ঘৃনা করি তাই

সততার মাঝে থাকি বহমান সদাই ।

আমি যে ঠিকানায় সুখকে খুঁজেছি

তুমি সে ঠিকানায় অবহেলা ভাসিয়েছ!

তুমি যে ঠিকানায় সুখ খুঁজেছ

আমি সে ঠিকানায় আমার অস্তিত্ব হারিয়েছি! 


তফাৎ এটুকুই,

দিন শেষে আমি শূন্য আর তুমি পূর্ণ!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract