STORYMIRROR

Drishan Banerjee

Fantasy Romance

3  

Drishan Banerjee

Fantasy Romance

আজো ভালোবাসি

আজো ভালোবাসি

1 min
34.2K


তোমার চোখের ঐ নীল কাজল

আমায় খোলা আকাশের গল্প শোনায়,

ঐ গোলাপী ঠোঁট

তাজা ফুলের গন্ধ বয়ে আনে,

ঠোঁটের নিচের ঐ কালো তিলটা

শুধুই আমায় চেনে।

ঐ খোলা চুল 

আর তাতে মিশে থাকা 

মিষ্টি গন্ধ 

ঐ নাভি মূল

তোমার চলার ছন্দ

আমায় ভালো বাসতে শেখায়।

পূর্নিমার সেই রাতে 

যেদিন বাঁধ ভাঙ্গা আলোর বন‍্যায়

প্রথম দেখেছিলাম

তোমার বক্ষের ঐ বিভাজিকা

নদী হয়েছিলাম আমি।

দুই উত্তুঙ্গ পর্বত ছাপিয়ে 

গভীর উপত‍্যকায় 

নেমেছিল প্লাবন।

যা ভাসিয়ে নিয়ে গেছিল

সব মান অভিমান।

তুমি ধরা দিয়েছিলে

উচ্ছল ঝরণার মতো,

তোমার চঞ্চলতা

আমায় ভরিয়ে দিয়েছিল।

আজও আমি স্বপ্ন দেখি

সেই দিনের

তোমায় নিয়ে কবিতা লিখি

তোমায় খুঁজি আমার কবিতার খাতায়.....

কোথায় হারিয়ে গেলে....


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy