যে ছেড়ে যায়
যে ছেড়ে যায়
যে চলে যায়
সবচেয়ে সুন্দর সময় দিয়ে যায় ৷
অনেক রঙের স্মৃতি চমৎকার ভাবে
তার নামে লেখা হয়ে যায় ৷
যে চলে যায়
সে সবচাইতে সুন্দর মানুষ হয়ে থাকে ৷
সুরেলা কণ্ঠের অনুভূতিজাত বাচন
যেন রোজ সকালে ফুল হয়ে ফোটে ৷
যে চলে যায়
তার চোখের থাকে অমায়িক মায়া ৷
যে চলে যায়
মেঘ হয়ে ছায়া দেয় প্রখর রোদ্রে ৷
যে চলে যায়
তাকে সবচেয়ে বেশি মনে থাকে ৷
যে চলে যায়
তার মায়া লেগে থাকে চৌকাঠে ৷
যে ছেড়ে যায়
তার হাসি অমায়িক ৷
তার স্পর্শ কোমল ও উষ্ণ ৷
যে দূরে চলে গেছে
তাকে খুঁজে পেতে উতালা হয় মন ৷
কোন একদিন গাওয়া তার গানের কলি
প্রিয় গানের মাঝে প্রথম হয় ৷
যে নাই এখন
তার ছবি জীবন্ত হয়ে যায় মনের মাঝে ৷
যে নাই এখন
তাকে ছুঁয়ে দিতে মন উম্মাদ হয় ৷
তার জন্য অহর্নিশ
বয়ে বেড়াতে হয় হৃদয়ের হাহাকার ৷
যে চলে যায়
তার মোহ কাটানো যায় না ৷
যে চলে যায়
তার জন্য কাঁদা লাগে ৷

