STORYMIRROR

Nusrat Jahan

Romance Others

3  

Nusrat Jahan

Romance Others

শূন্য পূরণ

শূন্য পূরণ

4 mins
17

Part-1
ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো আদ্রি। সেই একা বসে বেশ কয়েকদিন ধরে ছাদে আসে রাত পর্যন্ত চিন্তা করতে থাকে।আদ্রি "আকাশের মত আমি খোলা হলে ভালো হতো। মেঘের মতো হালকা হলে আরো ভালো হতো "।আসলে আদ্রি নিজেও জানে না চিন্তা করে। তেমন কোনো সমস্যা আছে বলে মনে হয় না ! আসলে বর্তমানে কোন সমস্যা না থাকাটাই যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আদ্রি কোন এক অজানা জগত তৈরি করে সমস্যা ছাড়া বসবাস করছে। আসলে কি এভাবে জীবন চলে?

আদ্রি," আমি আদ্রি।হ্যাঁ আমি মেয়ে! আর সদ্য পড়ালেখা শেষ করেছি। আমার পড়ালেখা বেশ ভালো না হলেও খারাপ না। কোনরকম জীবন চালিয়ে নিয়ে যাওয়া যাই। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ মোটামুটি জীবন চলে যাচ্ছে। তাহলে কি কোন সমস্যা নেই। আসলেই সমস্যাটা আমি। হ্যাঁ আমি আমার কোন চাকরি নেই,জীবনে কোন সঙ্গী নেই, বন্ধু বলতে নামে আছে অনেকটা সোশ্যাল মিডিয়ার বন্ধুর মতো। "
কয়েক মাস আগের জীবন ও বর্তমানের চেয়ে সুন্দর ছিল। এগুলো ভাবতে ভাবতে রাত হয়ে গেল ঘরে যেতে হবে আবার শুরু হয়ে যাবে বলে আদ্রি ঘরে যাওয়ার জন্য উঠে বসলো ছাদ থেকে নেমে ঘরের দরজা খুলতেই না খুলতে শুনতে পেল মায়ের গলা ভাইকে বলছে, " তুই হলেও ওর (আদ্রি) মত হইস না "।বলে আমার দিকে তাকালো আর বলল, "আসার কথা মনে পড়লো কাজ নাই নিজের ঘর কে হল পাহারা দেয় পাহারাদারদের টাকা তোকে দিতে বলব। "এটা বলে রাতের খাবার লাগলো আর বলল, "খেতে বয়। "মা তত খারাপ না আবার ভালো না।আমার ছোট ভাই অভি, মা, আর আমি খেতে বসলাম খাবার শেষ করে রুমে চলে গেল যে যার যার। বাবা রাগ করে কাজ শেষ করে ঘরে আসবে মা বাবা আসলে খাবার দিয়ে ঘুমাতে যাবে। আমি রুমে গেলে কেমন জানি চাপ সৃষ্টি হয় মনের মধ্যে। এখন শুরু হবে জীবনের সাথে যুদ্ধ। একটা চাকরি যোগাড় করতে হবে নিজের উপর আত্মবিশ্বাস না থাকার কারণে চাকরি জোগাড় করতে ভয় লাগছে। "কি করবো জানিনা! " কম্পিউটারের সামনে বসে আছি "কি করবো? কোথায় কি করতে হবে?" ইত্যাদি নিয়ে কম্পিউটার আর আমি মুখোমুখি বসে আছি এভাবে দুই থেকে তিন মাস চলে গিয়েছে। অনেক রাত হল সব সময়ের মতো এবারও হার মেনে আমি ঘুমাতে গেলাম "আসলে আমাকে দিয়ে কিছু হবে না।" ঘুমানোর আগে বলে রাতে ঘুমাতে গেলাম যেন এটা নিয়ম হয়ে পড়েছে।
রাগ করে ঘুমালেও আমার তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে যায়। কিন্তু আমি দুপুর পর্যন্ত ঘুমাই ইচ্ছে করে। উঠতে ইচ্ছে করে না এখন উঠলেও অনেক কথা শুনতে হবে মায়ের কাছ থেকে তাই আবার ঘুমিয়ে উঠলাম। দুপুর একটা বাজে ঘুম থেকে উঠে fresh হয়ে খাবার নিয়ে টেবিলের দিকে যেতে বুঝলাম বাসায় কেউ নেই। মায়ের কাজ থাকলে ভাই বাসায় না থাকলে আমাকে ঘরে রেখে বাইরে দরজা তালা দিয়ে চলে যায়। আজকেও মনে হয় চলে গিয়েছে।" যাইহোক এখন কোন কথা শোনার ইচ্ছে আমার নাই তাই ভালই হলো।" এটা বলে আদ্রি ছাদের দিকে যেতে লাগলো। ছাদে ছোট একটা ঘরের মত জায়গা আছে চারপাশে দেওয়াল নেই চারটার লম্বা মানুষের মত লাঠি উপর কাঁচের ছাদ দেওয়া। আকাশ, বৃষ্টি, মেঘ সব দেখা যায় অনুভব ছাড়া। জায়গাটার নাম সিন্দুক মা দিয়েছে। ছাদে উঠে আমার সিন্দুক বলে তার মাঝে গিয়ে বসে রইলাম। অনেকক্ষণ হলো আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম। হঠাৎ মনে হল কেউ হাত দিয়ে কিছু করছে। সামনে তাকাতে দেখলাম একটা ছেলে আমাকে হাত দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ এর জন্য। মুখ দিয়ে কোন শব্দ নেই। শুধু হাত নাড়াচ্ছে আর মনে হয় ডাকছে। ছেলেটা দেখতে ২০/২২বছরের একটা ছেলে দেখতেও মোটামুটি। তাকাতে আমি বললাম, "কি হয়েছে?" সামনের ঘর বেশি দূরে না একটু গলা বড় করলে কথা শোনা যায়। আমার কথা শুনে আমাকে হাত দিয়ে ছেলেটা ইশারা করে নিচে তাকাতে বলল। উঠে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে নিচে মাথা নামিয়ে দেখলাম অভি দরজার তালা খোলার চেষ্টা করছে।তা দেখে আমি বললাম, "কি হয়েছে রে "।অভি উপরে তাকিয়ে বলল, "তুমি উপরে কখন থেকে ডাকছি। চাবি ঘরে মধ্যে জানালা দিয়ে চাবি টা দাও।" আমি নিচে আসলাম চাবি খুঁজে জানালা দিয়ে দিলাম। অভি ঘরে ঢুকে আমাকে বলল, "কানে শোনোনা কখন থেকে ডাকছি।" আমি বললাম, "ছাদে ছিলাম। " অভি, "জানি তো তাই চিৎকার করে ডাকছিলাম।"আমি, "শুনি নাই! "অভি, "আচ্ছা, বাদ দাও। আম্মু কোথায়? " আমি "জানিনা আমাকে কিছু বলে বলে যায়নি।আমি ঘুম ছিলাম। "অভি, "আচ্ছা খিদা লাগছে কিছু দাও!"আমি, "রান্নাঘরে পাস্তা আছে নিয়ে খা। " বলে আমি আবার ছাদে উঠলাম। উঠে পাশের ছাদে তাকাতে দেখলাম কেউ নেই। অবাক হলাম কারণ গত ছয় বছর ধরে বাসায় কেউ থাকেনা হঠাৎ আজকে কেউ আপনি আমাকে ডাকলো। ডাকলো না ঠিক সংকেত তো দিল। সামনে গিয়ে দেখলাম ওই বাসা দেখি ভুতের নয় মানুষের বাসা হয়ে গিয়েছে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance