STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

অনুভব

অনুভব

1 min
154

একটি ছেলে ও একটি মেয়ে - দুজনের আগে থেকেই জানাশোনা আছে। মেয়েটির প্রতি ছেলেটির দুর্বলতা আছে। ছেলেটি ও মেয়েটি হঠাৎ আবিষ্কার করল তাঁরা একটি পাহাড়ের চূড়ায়। কীভাবে তারা এখানে এল সেই প্রশ্ন অবান্তর। একদম খাড়া পাহাড়। নিচে চারপাশেই গভীর খাদ। চূড়াটি ১৫ ফুট বাই ১০ ফুট আয়তক্ষেত্রের মতো। এখান থেকে নামার কোনো পথ নেই।

ছেলেটা নির্বিকার। মেয়েটি ততটাই অস্থির।


আমাদের বাঁচার পথ কী?

ছেলেটা কোনো জবাব দেয় না। চারপাশ ঘুরে দেখে। মেয়েটি ধৈর্য হারিয়ে ফেলে।

কিছু বলছো না কেন?

বাঁচার একটাই পথ আছে।

কী সেটা?

যদি এটা একটা স্বপ্ন হয়।

ছেলেটির ঘুম ভেঙে যায়। সে ভাবে, স্বপ্ন আসলে কাকে বাঁচল? তাঁকে, নাকি দুজনকেই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance