STORYMIRROR

Sayed Afroj Munna (SAM)

Romance Others

3  

Sayed Afroj Munna (SAM)

Romance Others

আমি দূর থেকেই ভালোবাসব

আমি দূর থেকেই ভালোবাসব

2 mins
170

সেদিন বিকেলে রাস্তার টং এ চা খাচ্ছিলাম। দেখি সাদা সালোয়ার পড়া একটি মেয়ে রাস্তা পার হচ্ছিল। তাকে দেখে কিছুটা স্তব্ধ হয়ে গেলাম আর ভাবলাম এতো সাক্ষাৎ পরি। দেখি মেয়েটি তার ফোনের ব্যস্ততায় রাস্তাটি অতিক্রম করতে পারছিল না। এরপর যখন রাস্তাটি কিছুটা ফাকা হয় তখন মেয়েটি আপন মনে রাস্তা অতিক্রম করল।আবার রাস্তাটি হঠাৎ কোলাহল পূর্ণ হয়ে গেল। এই কোলাহলের আবরণ ভেদ করে মেয়েটি যে কোথায় হারিয়ে গেল আর খুঁজেই পেলাম না। এরপর মেয়েটির ব্যকুলতা কাটিয়ে উঠে আমি আবার আমার চায়ের চুমুকে মশগুল হয়ে পড়লাম। 


এরপর চারিদিকে অন্ধকারের আবছায় সন্ধ্যা হয়ে আসল আমিও গুটি গুটি পায়ে বাড়ির পথে রওনা হলাম। আমিও পরিবেশের তাল মিলিয়ে সেই মেয়েটির কথা ভুলে আপন কাজে ব্যস্ত হয়ে পড়লাম৷ 

এতক্ষণ গল্প বলতে বলতে আমার পরিচয় টাই তো দেওয়া হয়নি। আমি ফারাবি এইবার অনার্স third ইয়ারে পড়ি। 


তো সেদিন টিউশন থেকে বাসায় ফেরার পথে মেয়েটির সাথে আবার দেখা। সে রাস্তার পাশে ঔষধের দোকান থেকে ঔষধ কিনছিল কিন্তু কেন ঔষধ কিনছিল তা ঠিক ঠাওর করতে পারলাম না । 

তো আমি তার সাথে ভাব করার জন্য দোকানে গেলাম। তার সাথে কথা বলতে যাব এমন সময় একটা লোক আমার সামনে সটান এসে দাড়াল ( কথাচ্ছলে জানতে পরালাম সে তার বাবা ) তিনি আমাকে একটু গম্ভীর ভাবেই বলল কি চাই, আমিও একটু ইতস্তত হয়ে বললাম কাকু আমি ঔষধ কিনতে এসেছি। তারপর আর কি জ্বর না এসেও জ্বরের ঔষধ কিনতে হলো। 


তারপর সে তার বাবার সাথে চলে আসল আমিও রীতিমতো বাসায় চলে আসলাম। এরপর একদিন university তে গিয়ে দেখি সে আমাদের University তে এসেছে। দস্তুরমত অনুসন্ধান করে জানতে পারি যে সে আমাদের university তে ফার্স্ট ইয়ারে এডমিশন নিয়েছে। তো তার সাথে কথা বলার জন্য আমার মনটা কেমন আইঢাই করছিল কিন্তু সঙ্কোচে যেতে পারছিলাম না। তারপর আত্মবিশ্বাস কে সহায় করে কিছুটা সঙ্কোচ কাটিয়ে তার সামনে গেলাম। 

চলবে..


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance