STORYMIRROR

SYED LABIB

Abstract Others

3  

SYED LABIB

Abstract Others

সীমান্ত

সীমান্ত

1 min
311


তোমায় আমি ভালোবাসি, তা তুমি বোঝনা


যবে তোমায় বোঝাতে যাই তুমি বলো,

এসব ন্যাকামো তোরে সাজেনা 


তাই ছেড়েছি আসা আমি,

হারিয়েছি মনের ভাষা আমি,


জীবনের এই দরবারে-তে, দর কষতে ভালোই পারো, 


ঠিক দামেতে কিনে নিও পছন্দের এক পোষ্য আরো


আমি হলাম একটু সস্তা, দেখতে-শুনতে একটু খাস্তা


ওটার যে দাম অনেক বেশি, তবু তোমার মুখে হাসি 


দেশের জিনিস হেল্লা করে, দেশ বেচ্ছে ঝোলা ভরে


ছাড়ো এসব জটিল কথা, জানিনা কেন আমার এত মাথাব্যথা


আমার টা গেল জলে,

আশাকরি তোমারটা যেনো ভালো চলে


গড়িয়ে যাবে বছর অনেক, 

আসবে যাবে মোল্লা হরেক


তুমি থাকো আমি থাকি, 

হয়তো মোদের ভাষা একি


কেন আছে সীমান্তটা, 

যখন মোদের ভাষা একটা 


দেশ দেশের এই দেশান্তরে, 

খুঁজি আমি আবার তোরে 


পূবের যে ওই নীল আকাশে 

যতই না মেঘ ঘনিয়ে আসে

আমার মনে থাকবে তুমি সীমান্তের, ঠিক বাঁ পাশে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract