STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Others

লোকটা কে?

লোকটা কে?

1 min
140

চিত্র শিল্পীর কর্মসূত্রে আজ পুরনো একটি

সাহিত্য পত্রিকায় তোমাকে দেখলাম!

বহু পুরানো গাছের নীচে

বসে বসে কোকা কোলা খাচ্ছো,

দু’একটি বিদেশী পত্রিকা

পড়ে আছে তোমার পাশে 

পড়ে আছে তোমার সিগ্রেটের বাক্স,

একটি নীল বল পয়েন্টের কলম

কিন্তু ঐ লোকটা কে?

বদমাশ নাকের উপর লাগিয়ে চশমা

হো হো করে হাসছে,

প্রেমিকের মতো ব্যবহার কোরছে? 


চিত্র শিল্পীর কর্মসূত্রে 

বহুদিন পর তোমাকে দেখলাম অ্যালবামে,

কিন্তু ঐ লোকটা কে?

হো হো করে হাসছে,

বদমাশ নাকের উপর লাগিয়ে চশমা

প্রেমিকের মতো ব্যবহার করছে?

নির্বোধ ঐ লোকটি কে?

ঐ লোকটি কে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract