STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Inspirational

3  

Partha Pratim Guha Neogy

Abstract Inspirational

একা

একা

1 min
208

একা থাকা মানে একাকিত্ব নয়,

হাজারও চিন্তার খেলা।

একা থাকা মানে একাকিত্ব নয়,

জীবনের মানে বোঝা।

একা থাকা মানে একাকিত্ব নয়,

দুঃখের মধ্যেও সুখের অনুভূতি।

একা থাকা মানে একাকিত্ব নয়,

নিজের হৃদ স্পন্দন শোনা।

একা থাকা মানে একাকিত্ব নয়,

বইয়ের সাগরে ডুবে যাওয়া।

একা থাকা মানে একাকিত্ব নয়,

একটু আধটু লেখালেখি।

একা থাকা মানে একাকিত্ব নয়,

ছোট ছোট স্বপ্ন দেখা।

একা থাকা মানে একাকিত্ব নয়,

প্রকৃতির সাথে কথা বলা।

একা থাকা মানে একাকিত্ব নয়,

একা থাকাটা শেখা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract