STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Others

2  

Partha Pratim Guha Neogy

Abstract Others

দূষণহীন দীপাবলি

দূষণহীন দীপাবলি

1 min
141

সবার কাছে একটা বিনীত অনুরোধ,

গড়ে তুলুন সবার মনে দূষণহীন পরিবেশ বোধ। 


এবার কালীপূজা ও দীপাবলি হোক শব্দবাজি হীন,

আলোর রোশনাইতে দূর হোক সব তমসা - মলিন। 


শব্দবাজি সে তো একপ্রকার শব্দ সন্ত্রাস,

বয়স্ক, শিশু, রোগী, পশুপাখিদের কষ্ট দিয়ে,

এ কেমন আনন্দ উচ্ছ্বাস? 


বারুদের গন্ধ ছড়ানো চারিদিক বিষময়,

আবালবৃদ্ধ বনিতা সকলেরই এতে শ্বাসকষ্ট হয়। 


দীপাবলি বা কালীপুজো হোক আলোর উৎসব সকলের,

নিজের পৃথিবীকে দূষিত করে, কী লাভ আমাদের ? 


সীতাকে উদ্ধার করে অযোধ্যায় নিয়ে আসা,

তাই তো শুরু উৎসব দীপাবলি ,

অশুভকে বিদায় করে , সবাই শুভকে নিয়ে চলি। 


প্রদীপের আলো ছড়িয়ে পড়ুক

মনের অন্ধকারতম প্রতিটি কোণে

শব্দের বাজি থাক কারখানা আর দোকানেই পড়ে,

এই বিশ্বাস নিয়ে সংকল্পবদ্ধ হই প্রতি জনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract