।। নীল পদ্মের বিরহ ।।
।। নীল পদ্মের বিরহ ।।
কুয়াশা ঘেরা এক নামহীন হ্রদ,
নীল পদ্মটি যেন এক রাজকীয় স্তব্ধতা।
জলের গভীরে সে নিজেরই ছায়া নয়—
খুঁজে ফেরে এক হারানো গল্পের সত্যতা।।
শূন্যের বুকে ফুটে থাকা নীল এক মায়া,
বাতাসে ওড়ে না তার কোনো সুগন্ধের রেশ।
সে তো ফুল নয়, এক জমানো দীর্ঘশ্বাস—
যার নেই কোনো শুরু, নেই কোনো শেষ।।
পদ্মটি তখন আঁধারের সাথে কথা বলে।
পৃথিবীর সব তৃষ্ণা যখন থেমে যায়—
সে তখন জ্বলে ওঠে বিষণ্ণ এক দীপশিখা হয়ে।।
–Rinki Khaddar🥀

