STORYMIRROR

Professor .

Drama Romance

4  

Professor .

Drama Romance

মায়া

মায়া

2 mins
4

#মায়া- এক অজানা প্রেমের শুরু


"কিছু মানুষকে হারানোর পরই বোঝা যায়, তারা মানুষ ছিল না... তারা 

ছিল একটা অভ্যাস।"

মানুষ বলে—

    ভালোবাসা নাকি মানুষকে বদলে দেয়।

কথাটা পুরো সত্যি নয়।


ভালোবাসা মানুষকে বদলায় না, ভালোবাসা শুধু মানুষের আসল রূপটা সামনে নিয়ে আসে।


যে মানুষটা সহজে কাঁদত না, সে রাত তিনটায় বালিশে মুখ লুকিয়ে কাঁদে।                

   

          যে মানুষটা কারও জন্য অপেক্ষা করত না, সে একটা "অনলাইন" লেখা দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ফোনের দিকে তাকিয়ে থাকে।


            সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা জানো?

ভালোবাসা শেষ হয়ে যায় না।

শেষ হয়ে যায়... একসঙ্গে বেঁচে থাকার সুযোগটা।



Chapter -1


ঢাকার বিকেল।

               আকাশটা মেঘলা।

বৃষ্টি হবে হবে করছে, কিন্তু হচ্ছে না।

        কিছু অনুভূতিও এমন।

ঝরে পড়তে চায়, তবুও পড়ে না।

.........


আবির বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল।

                  হাতে একটা পুরোনো বই।

বই পড়ছিল না।

     শুধু পাতা উল্টাচ্ছিল।

কারণ মানুষের মন খারাপ থাকলে, সে গল্প পড়ে না। 


সে শুধু নিজেকে অন্য কোথাও ব্যস্ত রাখার চেষ্টা করে।


ঠিক তখনই পাশ থেকে একটা মেয়ে এসে দাঁড়াল।



হালকা হাঁপাচ্ছে।

          মনে হয় বাসটা ধরার জন্য দৌড়ে এসেছে।

   চোখে কোনো সাজ নেই।

                    চুলগুলো এলোমেলো।

তবু অদ্ভুত একটা শান্তি ছিল তাকে দেখলে।

                    মেয়েটা একবার আবিরের দিকে তাকাল।

তারপর হেসে বলল,

       "বাসটা চলে গেছে?"

আবির মাথা নাড়ল।


"হ্যাঁ।"


       মেয়েটা ঠোঁট কামড়ে ছোট্ট করে বলল,

"আজও মিস করলাম..."

          কথাটা শুনে আবির হেসে ফেলল।

মেয়েটা অবাক হয়ে তাকাল।

     " হাসলেন কেন?"

আবির বলল,

                "আমিও আজও মিস করলাম।"

দু'জনেই কয়েক সেকেন্ড চুপ।

          তারপর দু'জনেই একসাথে হেসে ফেলল।

এমন হাসি...

        যেখানে কোনো কারণ থাকে না।

শুধু মুহূর্তটা ভালো লাগে।

...

     "আমি মায়া।”

       

"আবির।"

      

  "বই পড়েন?"


           "পড়ার চেষ্টা করি।"


মায়া বলল "চেষ্টা?"


"হ্যাঁ... কিছু বই শেষ করা যায়। কিছু বই শুধু মাঝপথে রেখে দিতে হয়।"

মায়া উত্তর দিল না।


        শুধু আবিরের হাতে থাকা বইটার দিকে তাকিয়ে রইল।

হয়তো সে বুঝেছিল...

আবির বইয়ের কথা বলছে না।

নিজের কথাই বলছে।

......


পাঁচ মিনিট পরে বাস এলো।


ভিড়।


     অনেক ভিড়।


  মায়া উঠতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলল।


                আবির শুধু এক মুহূর্তের জন্য হাত বাড়িয়ে ধরেছিল।


    এক সেকেন্ড।


               হয়তো তারও কম।


কিন্তু কিছু স্পর্শ সময় দিয়ে মাপা যায় না।


         মায়া বাসে উঠে জানালার পাশে বসলো।


বাস ছাড়ার আগে কাঁচের ওপাশ থেকে শুধু একবার হাসল।


     সেদিন তাদের মধ্যে কোনো নম্বর বিনিময় হয়নি।


কোনো ছবি তোলা হয়নি।


    কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।


শুধু একটা সাধারণ বিকেল.........


অদ্ভুতভাবে দু'জন অচেনা মানুষকে একটু কম অচেনা করে দিয়েছিল।

রিদ তখনও দাঁড়িয়ে ছিল।

      বাসটা চোখের আড়াল হয়ে যাও

য়ার পরও।


সে জানত না...

এই বিকেল টাই একদিন তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, আর সবচেয়ে বড় শূন্যতা হয়ে থাকবে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali story from Professor .

Similar bengali story from Drama