STORYMIRROR

Hossain Ali Tousif

Drama Inspirational

4  

Hossain Ali Tousif

Drama Inspirational

মানুষ নাকি ব্যর্থ?

মানুষ নাকি ব্যর্থ?

2 mins
0


আমাদের প্রধান পরিচয়, আমরা 'প্রাণ'।তার থেকে আর একটু সামনে আগালেই আমাদের আরেকটা অন্যতম পরিচয় পাওয়া যায় 'মানুষ '।যা সকল প্রাণের মধ্যে শ্রেষ্ঠ। এই মানুষ নামক শ্রেষ্ট প্রাণটা নাকি আবার ব্যার্থ হয়।আসলেই কী আমরা ব্যার্থ, নাকি আমরাই নিজেকে ব্যার্থ বলে দাবি করি। আমরা প্রায়ই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করি। 

কেউ ভালো ফলাফল করছে, কেউ প্রতিষ্ঠিত হচ্ছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করছে—আর আমরা ভাবছি,আমি কেন পারতেছি না?

মনে হয়, আমি ব্যার্থ। 

আমার দ্বারা আর কিছুই হবে না।

কিন্তু কখনো কি ভেবে দেখেছি, প্রতিটি মানুষের জীবনের পরিস্থিতি, সুযোগ, সংগ্রাম ও এগিয়ে যাওয়ার পথ এক নয়?

একটি বাঁশের চারা আর একটি গোলাপগাছের বেড়ে ওঠা কখনো এক রকম হয় না। গোলাপ অল্প সময়েই ফুল ফোটায়, অথচ বাঁশকে দীর্ঘদিন মাটির নিচে শিকড় বিস্তার করতে হয়। বাইরে থেকে মনে হতে পারে, বাঁশটি বুঝি বেড়েই উঠছে না। অথচ তার নীরব প্রস্তুতিই একদিন তাকে আকাশছোঁয়া উচ্চতা দেয়।

মানুষের জীবনও ঠিক তেমন। কেউ অল্প সময়ে সফলতার দেখা পায়, আবার কেউ দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পর।কেউ নিজের অবস্থান তৈরি করতে বছরের পর বছর সংগ্রাম করে। তাই বলে যে মানুষটি এখনো তার গন্তব্যে পৌঁছাতে পারেনি, সে কী ব্যর্থ?

না,

সে ব্যার্থ নয়।

হয়তো সে এখনো নিজেকে প্রস্তুত করছে, নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠছে, কিংবা এমন কোনো প্রতিকূলতার সঙ্গে লড়ছে, যার খবর পৃথিবী জানে না।

মনে রাখতে হবে, 

জীবন অন্যকে হারানোর প্রতিযোগিতা নয়;

বরং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার সংগ্রাম। 

অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়া ভালো, কিন্তু সেই সাফল্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে নিজের সম্ভাবনাকে ছোট করে দেখা কখনোই বুদ্ধিমানের কাজ নয়।

কারণ, 

দেরিতে পৌঁছানো মানেই হেরে যাওয়া নয়, আর দ্রুত পৌঁছানো মানেই জীবনের সবকিছু অর্জন করে ফেলা নয়।

নিজের সময়কে সম্মান করুন, নিজের প্রচেষ্টাকে মূল্য দিন এবং ভুল থেকে শিখে সামনে এগিয়ে যান।একবার হেরে গেছেন বলে আপনি ব্যার্থ নয়।বরং এই হেরে যাওয়াটাই আপনার নতুনভাবে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার হাতিয়ার।আপনার পথ অন্যের চেয়ে দীর্ঘ হতে পারে, আপনার গতি কিছুটা ধীর হতে পারে—তবু আপনার জীবনের মূল্য অন্য কারও অর্জনের ওপর নির্ভরশীল নয়।

মনে রাখবেন, একটি ফুল দেরিতে ফুটলেও কখনো তার সৌন্দর্য কমে যায় না; 

তেমনি একজন মানুষ দেরিতে সফল হলেও তার যোগ্যতা ও সম্ভাবনা শেষ হয়ে যায় না।


"হোছাইন আলী তছিফ "





এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Drama