খরগো ও কচ্ছপ
খরগো ও কচ্ছপ
একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত।
দুই জনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়।
খরগোশ খুব জোরে ছোটে। যেন বাতাসের আগেই ছুটে চলে।
আর কচ্ছপ? সে চলে ধীরে ধীরে হেলেদুলে।
কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে না পেরে হেসে লুটোপুটি খাচ্ছিল,
আর মুখ ফসকে বলেও ফেলল, দাদা তুমি কি হাঁটাই না শিখেছ!
কচ্ছপকে এ রকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল,
এত হাসার কি আছে? এসো প্রতিযোগিতায় নামো। তখন দেখা যাবে। প্রতিযোগিতা।
হো হো করে খরগোশ হাসতে হাসতে বলল, প্রতিযোগিতা! তা কার সঙ্গে?
তোমার সঙ্গে বলেই আবার হো হো করে হাসতে লাগল। আচ্ছা,
তুমি যখন নিজে মুখে বলছ তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে? আর কখন শুরু হবে?
কচ্ছপ বলল, এখনই। ওই যে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, এসো দেখি ওইখানে কে
