STORYMIRROR

Nandita Mondal

Abstract Romance Inspirational

3  

Nandita Mondal

Abstract Romance Inspirational

চিরহরিৎ

চিরহরিৎ

1 min
264

বাঁচতে যদি চাও        হও সবুজ ঘাসের মতো,

ভরপুর প্রাণশক্তি      করে নাকো কভু মাথা নত।

যতই আঁক পদচিহ্ন      তাদের বুকের'পরে,

স্নিগ্ধ স্পর্শ দেয় সে তোমায়    জানে শিকড় গভীরে।

যতই কর হেলা হেথায়        কিছু নাহি যায় আসে,

বিশ্বাসে ভরপুর সে     বাড়ায় শোভা তোমার কাননের।

ফিরে কভু চাও না তারে   খুব সাধারন নেইকো রঙের বাহার;

তবু পাতে নরম চাদর তার    কাটে লজ্জা ধরার।

দেখেছে রবি তার মনোহারী রূপ     চুমেছে তার পা-এ, মাথার'পরে শিশির বিন্দু    যখন মুকুটের শোভা পায়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Nandita Mondal

Similar bengali poem from Abstract