STORYMIRROR

Sourav Das

Abstract

1  

Sourav Das

Abstract

যদি বলো

যদি বলো

1 min
896

যদি বলো তুমি দেখোনি

শুভ্র শীতল কাশের বনের

একসাথে দুলে ওঠা,

যদি বলো তুমি পাওনি

ভোরের শান্ত স্নিগ্ধ

হাওয়ার গন্ধে মাদকতা,

যদি বলো তুমি জানোনা

ফেরিওয়ালার বাঁশির

করুন সুরের গতি,

যদি বলো তুমি বোঝোনা

হঠাৎ কোনো চাওয়ার

না পাওয়া অনুভূতি।


তাহলে ফিরে যাও পরিহাসের চেনা অন্ধকারে

জীবন সেথা অপেক্ষায় ইতিহাসের সৎকারে..।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract