STORYMIRROR

Manjula Acharya

Others

4  

Manjula Acharya

Others

পুরীর টানে

পুরীর টানে

1 min
341

প্রচন্ড নিদাঘে জ্যৈষ্ঠ পূর্ণিমায় 

       গিয়েছিলাম পুরী

শীতল বারিধারায় ভিজবো মোরা

       ইচ্ছে ছিল সবারই

গেলাম চলে সমুদ্রবেলায় 

       দিগন্ত বিস্তারী জলরাশি

আকাশের পানে তাকিয়ে দেখি 

       কালো সাদা মেঘ যাচ্ছে ভাসি

হৃদয়ে ভরিল অসীমের ডাক 

       মন ভরে গেল আনন্দে পুলকে

অবিশ্রাম উর্মিমালা করছে খেলা 

        মন ভরে ভাসলো খুশির ভেলা

লোকেদের হুটোপুটি সাগর জলে 

         চলে চঞ্চল বালুকাবেলা

জমে গেল গল্পের আসর

         হাতে নিয়ে গরম চায়ের পেয়ালা 

অনেকবার এসেছি এখানে 

        সুনীল নীল পারাবারের টানে

মন যে ভরে নি কখনোও 

         মন ভরে মোর সাগরের গানে 

স্নান মণ্ডপে চতুর্ধা মূর্তি বিরাজমান 

          দর্শনে ভরিল মনপ্রাণ 

প্রদীপ জ্বালায় ভক্তি অর্ঘ্য

          করিলাম দেবতারে প্রদান ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন