STORYMIRROR

Subrata Nandi

Classics

3  

Subrata Nandi

Classics

জন্ম-মৃত্যু

জন্ম-মৃত্যু

1 min
764

জন্মের লগনে ছিল মৃত্যুর পরোয়ানা,

তবুও চক্রব্যূহ ভেঙে এগিয়ে চলা -

প্রত্যয়ের সাথে হৃৎস্পন্দনকে মাপা,

দিন-রাতের ব্যবধানে সময়কে দেখা।


এঁকে চলি জীবনের মিথ্যা অঙ্কন!

ভালো থাকার সহস্র নির্বিষ অভিনয়,

ঘাত-প্রতিঘাতে মৃত্যুকে উপেক্ষা করা,

বন্ধনের মাঝে রঙিন স্বপ্নে আত্মহারা।


তবুও সন্ত্রস্ত মনে সংশয়ের আকাশ,

কালো মেঘের আস্তরণে আচ্ছন্ন মন,

পরিশেষে বিয়োগের শোকে সমর্পণ,

শবদেহের অন্তরালে নষ্ট জীবন যাপন।


Rate this content
Log in

Similar bengali poem from Classics