STORYMIRROR

Avijit Roy

Fantasy

3  

Avijit Roy

Fantasy

ব্যর্থতা

ব্যর্থতা

1 min
811

মন পাখি খোলা আকাশ ছুঁতে চায়,

লাগামহীন, বেয়াদবের মত।

কথা দিয়ে এসে ছিলুম কাশের বনে,

ফিরব তথায় চড়ুই ভাতির টানে।

ফেরা হয়নি সে কথা রেখে,

আমি যেন এক লক্ষীছাড়া ছেলে।

বর্ষার দুপুরে ব্যাঙাচি ধরার কালে,

কথা ছিল আমিও ভিড়ব সে দলে। 

কথাতো দিয়ে ছিলুম সেই মাধবিলতাকেও,

গজিয়েছিল যে, মোদের পুঁই মাচার 'পরে,

কবিতার দুটি পংক্তি লিখব তার তরে।

কথা না রাখাটা এক দূরারোগ্য ব্যাধির মত,

সংক্রামিত মন, শুধুই বয়ে নিয়ে চলে ক্ষত।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy